০১:৪১ পি.এম
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ডাকাতিচক্র অপরাধ করছে। রাজধানী থেকে ৯ ডাকাতকে গ্রেফতারের পর পুলিশ জানায়, ওয়ারীতে একটি ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে নেমে তারা এই আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পান।
রোববার (৭ জুন) তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গেল ২৭ মে রাত ১০টার দিকে, ওয়ারীর রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে থাকা একদল ডাকাত। ডাকাতরা মামলার হুমকি দেখিয়ে ৫৭ ভরি স্বর্ণ এবং ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। সিসি ফুটেজে সেই ঘটনার দৃশ্য মিলেছে।
আরও পড়ুন: ট্রেনযাত্রীর ব্যাগ ছিনতাই, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
এ ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তারা জানতে পারে, ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত একটি আন্তঃজেলা ডাকাত চক্র রয়েছে। ইত্তেফাক মোড় থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ এবং লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ১৭ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল।
তিনি জানান, গ্রেফতার করা আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কালাইয়ে ‘ইত্যাদি’ শুটিংয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন