প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশে কে মারা যাচ্ছে এবং কে কাকে হত্যা করছে, এ বিষয়গুলো শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ নয়। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিই তার মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
তিনি উল্লেখ করেন, হাসিনা বাংলাদেশে এসেছেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে; জনগণের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নয়। পিতার হত্যার প্রতিশোধ নিতে তিনি ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়ে যাচ্ছেন। ২৪ সালের গণঅভ্যুত্থানে বিতাড়িত হওয়ার পর জনগণের প্রতি তার ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।
আজ সন্ধ্যায় চট্টগ্রামের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবু সুফিয়ান বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি অপরাধ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাই আইনি প্রক্রিয়া এবং বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ভারত সরকারকে বারবার তাগাদা দেওয়া হলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আবু সুফিয়ান অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশে অপরাধ করে দেশ ছেড়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না, এবং যদি ফিরেও আসেন, তার স্থান হবে জেলখানায়।
আবু সুফিয়ান বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুয়া তথ্য ও কাহিনি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার এবং গুজবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
এছাড়া, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, শিহাবউদ্দিন মুবিন, বিএনপি নেতা এম এ হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন