প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের এভিয়েশন খাতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন শুরু করেছে। এই অফারের আওতায় যাত্রীরা সংস্থাটির সব রুটের টিকিটে ২৬ শতাংশ মূল্যছাড় পাবেন।
অফারটি গ্রহণ করার জন্য ২৭ ও ২৮ নভেম্বরের মধ্যে টিকিট ক্রয় করতে হবে। এই দুই দিনে যেকোনো দিনের ভ্রমণের জন্য টিকিট কেনার ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনার জন্য ‘VQWHITE26’ প্রমোকোড ব্যবহার করতে হবে। এছাড়া, সংস্থাটির নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকেও এই অফার গ্রহণ করা যাবে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ মন্তব্য করেন, "যাত্রীদের ভ্রমণ আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করতে নভোএয়ার নিয়মিত নতুন উদ্যোগ গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ অফার চালু করা হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন যে, এই অফারের মাধ্যমে আরও বেশি যাত্রী আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন।
এর আগে, নভোএয়ার দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন