ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি


বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, যার মধ্যে সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরও রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় চিফ হুইপ বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" তিনি সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো বৈষম্য করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনের সময় বেতাগীর সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে বরণ করেন।

এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে চিফ হুইপের কাছে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।

এ সময় বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেতাগী থানার ওসিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউজিসির দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


ইউজিসির দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী দুই বছরের মধ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে।

এছাড়া, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপকে বাধ্যতামূলক করার পাশাপাশি ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সব সেবা প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই এবং প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে।

অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য ভর্তি-প্রক্রিয়া, ফি জমা, হলের আসন বরাদ্দ এবং পড়াশোনা শেষে সনদ সংগ্রহের মতো সব একাডেমিক ও প্রশাসনিক সেবা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন।

এছাড়া, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বৃদ্ধি করতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠান বা সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।

শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি মেটানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের মেধা কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়ে ইউজিসি চেয়ারম্যান জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর সমন্বিত উন্নয়ন করা হবে।

কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানও বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, রাজনীতির পাশাপাশি মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।"

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করা হবে। তিনি জানান, "তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।"

এ সময় তিনি কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ স্থাপনের জন্য সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, "২৭ বছরে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবিকতার মহীরুহ দৃষ্টান্ত স্থাপন করেছে।" তিনি আরও বলেন, "এই প্রতিষ্ঠান সারা বিশ্বে মানবিকতার উদাহরণ হয়ে থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে হবে ঐতিহাসিক ভুল : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে হবে ঐতিহাসিক ভুল : জেলেনস্কি

যুক্তরাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নেয়, তবে এটি হবে একটি ‘ঐতিহাসিক ভুল’। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন মিত্র হিসেবে মনে করেন।

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, “আমরা তাকে বিশ্বাস করতে চাই। আমি আশা করি, তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কারণ, আমার মনে হয়, এসব সিদ্ধান্তই ভুল। এগুলো আমাদের কোনো উপকার করবে না, যুক্তরাষ্ট্রেরও উপকার করবে না।”

শুক্রবার কংগ্রেসে পাস হওয়া রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার কার্যকরের ক্ষেত্রে ট্রাম্প ছাড় দেন। নির্বাহী আদেশে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূলে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পুতিনের সঙ্গে রুশ ডিজেল সরবরাহের একটি চুক্তির কয়েক দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির আওতায় বিশ্ববাজারে কয়েক লাখ টন রুশ ডিজেল ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় কার্যক্রম সাময়িকভাবে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছিল। এর ফলে ইউক্রেন আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ হারায়। এছাড়া, জেটচালিত ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের ধারণা, স্টারলিংকের মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই সিদ্ধান্তের পেছনে মার্কিন সরকারের বার্তা কাজ করেছে। তবে, কয়েকদিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় আবার চালু হয়েছে বলে জানান জেলেনস্কি। যদিও সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংকের সংস্করণ স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ এখনও বহাল রয়েছে।

ট্রাম্প কিংবা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সরাসরি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, জানতে চাইলে জেলেনস্কি বলেন, তিনি নিশ্চিত নন। তবে, তার ধারণা, দুজনই এতে জড়িত ছিলেন। ট্রাম্প আগামীকাল বিধিনিষেধ তুলে নিলে আগের মতোই তাৎক্ষণিকভাবে স্টারলিংক কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, পুতিনের তুলনায় জেলেনস্কির সঙ্গে সমঝোতা করা বেশি কঠিন। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি সব সময় ‘খুবই সৎ’ ছিলেন।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেলেন রাকসুর নার্গিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেলেন রাকসুর নার্গিস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গ্রহণ করেছেন। এই পুরস্কারটি ক্রীড়া উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, গত ১১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-০১ শাখা থেকে পাঠানো এক চিঠিতে নার্গিস খাতুনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। তিনি ‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য মনোনীত হন।

পুরস্কার পাওয়ার পর নার্গিস খাতুন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬-এর ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।”

এ উদ্যোগ গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নার্গিস খাতুন রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী। রাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%