০১:২০ পি.এম
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুশ বের করা হয়।
জুলুশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশগ্রহণ করে। নবীপ্রেমিকরা জুলুশে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিল নানা সাজে সজ্জিত মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন, ব্যানার ও ফেস্টুন।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি হবিগঞ্জ পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, এতে দশ হাজারেরও বেশি নবীপ্রেমিক অংশ নেন।
আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা
পরে পৌরসভা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন