প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার সুযোগ তৈরি করার উদ্দেশ্যে তার বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তার ছেলে এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এই মন্তব্যের মাধ্যমে ১৯৯১ সালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে নিরাপত্তা প্রত্যাহারের দীর্ঘকালীন বিতর্ক নতুন করে সামনে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে ২৪ মিনিটের একটি কথোপকথনের ভিডিও রাহুল প্রকাশ করেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার ছিল একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং তাকে হত্যার পরিস্থিতি তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
কথোপকথনে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে বিহারের নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করেন। সেই সময় ২০ বছর বয়সী রাহুল তার বাবার সঙ্গে প্রচারে গিয়ে পাথর নিক্ষেপের শিকার হন। বাড়িতে ফিরে রাহুল মাকে সতর্ক করে বলেছিলেন, বাবার নিরাপত্তার ব্যবস্থা না করা হলে শিগগিরই তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে হতে পারে।
এটি উল্লেখযোগ্য যে, ১৯৮৯ সালে ভিপি সিং সরকারের ক্ষমতায় আসার পর আইনি কারণে রাজীব গান্ধীর ‘বিশেষ সুরক্ষা গোষ্ঠী’ (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এর পরের দিন, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় এলটিটিইর আত্মঘাতী বোমা হামলায় রাজীব নিহত হন। রাহুলের এই মন্তব্যের মাধ্যমে সাড়ে তিন দশক পর পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন