০৭:০৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অভিযান চালিয়ে ট্রেনে যাত্রীবেশে ছিনতাই করেন, এমন ১১ জন নারী ছিনতাইকারী সদস্যকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারীরা হচ্ছেন, সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) এবং সুজনা আক্তার (৩৫) এবং তাদের সবার বাড়ি চোরের গ্রাম খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
নারী ছিনতাইকারীদের গ্রেপ্তার সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন