ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চীন প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে


চীন প্যারাগুয়ে ও বেলিজের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী ও বেলিজের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন, কারণ তারা তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।

বিশ্বের মাত্র ১২টি দেশের মধ্যে প্যারাগুয়ে ও বেলিজ দুটি দেশ, যারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে আসছে। চীনের দাবি, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং তাইওয়ানের আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার নেই। তবে তাইওয়ানের সরকার চীনের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

এই নিষেধাজ্ঞাকে প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সাধারণত তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর মন্ত্রীরা চীন সফর করেন না। এর আগে বেইজিং পশ্চিমা রাজনীতিকদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যারা তাইওয়ানের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে?

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অভিযোগ, প্যারাগুয়ে ও বেলিজের কিছু রাজনীতিক নিজেদের দেশের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়ে ‘চীনবিরোধী’ আচরণ করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই মন্ত্রীকে হংকং ও ম্যাকাওয়ে প্রবেশের ভিসা প্রদান করা হবে না। এছাড়া, চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের সঙ্গে ব্যবসা, সহযোগিতা বা অন্য কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

গত মাসে বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকার সঙ্গে বৈঠক করেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। এর আগে জুনে প্যারাগুয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী গুস্তাভো ভিয়ালাতের সঙ্গে বৈঠক করেন তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি।

চীন তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর চাপ বাড়িয়ে চলেছে। বেইজিংয়ের লক্ষ্য হলো, এসব দেশ যেন তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

আরও পড়ুন: হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণার শিকার হয়ে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

সর্বশেষ ২০২৪ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর আগে ২০২৩ সালে তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক শেষ করে হন্ডুরাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ, রাতের গরম বাড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ, রাতের গরম বাড়তে পারে

রাজধানী ঢাকা এবং এর আশেপাশের অঞ্চলে দুপুরের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাতে গরমের প্রভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, শুভেচ্ছা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ এম


বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, শুভেচ্ছা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া

জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৬-এ স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীস্বাস্থ্য, মাতৃ ও নবজাতকের চিকিৎসা এবং পুষ্টি উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের নারীস্বাস্থ্য উন্নয়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে ২৫০ মিলিয়ন ইউরোর অর্থায়ন কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ করা।

এ ছাড়া জরুরি প্রসূতিসেবা, ক্যানসার শনাক্তকরণ, জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) কারিগরি সহযোগিতার উদ্যোগেও যুক্ত রয়েছে।

এ উপলক্ষে জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। তবে প্রকৃত সুফল নির্ভর করবে অর্থায়ন ও কর্মসূচি বাস্তবায়নের ওপর।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা করছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ এম


বাংলাদেশ আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা করছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রস্তাবিত ঋণ কর্মসূচির অধিকাংশ শর্তে একমত হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

বর্তমানে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ১৮ অক্টোবর পর্যন্ত চলমান এ সম্মেলনে ১৯১ দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী এবং উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরোনো ঋণচুক্তি বাতিলের পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে দর-কষাকষি চলছে। এ আলোচনার ভিত্তিতে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুরোনো ঋণচুক্তি বাতিলের পর নতুন কর্মসূচির শর্ত নিয়ে আইএমএফ কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে। সংস্থাটি ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করছে।

এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, গ্রিন ফাইন্যান্সের মাধ্যমে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অর্থনৈতিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এ পরিস্থিতিতে নতুন ঋণচুক্তির আলোচনা কতটা এগোয় এবং সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ কী ধরনের আশ্বাস পায়, তা নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের নজর এখন ব্যাংককের সম্মেলনের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মেট্রোরেলে প্রবীণদের আসনে বিরোধে নিহত ১, সাবেক আমলা ও ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


ভারতে মেট্রোরেলে প্রবীণদের আসনে বিরোধে নিহত ১, সাবেক আমলা ও ছেলে গ্রেফতার

ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেলে প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে এক বিরোধের ফলে মারধরের কারণে একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা এবং তার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) রিপোর্ট অনুযায়ী, ৮ অক্টোবর দিল্লি মেট্রোর সুপ্রিম কোর্ট স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পবন শর্মা, যিনি ৪৮ বছর বয়সী।

পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী, আসন নিয়ে বিরোধের সময় পবন শর্মার সঙ্গে সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্জয় প্রতাপ সিং পবন শর্মাকে চড় মারেন এবং ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

পরে মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর এফআইআর দায়েরের পর সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়।

সঞ্জয় প্রতাপ সিং একজন সাবেক আইএএস কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করেছিল। তার ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%