প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।
প্রকৃত কৃষকরা যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সরাসরি ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন প্রধান অতিথি মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব নজিবুর রহমান নয়ন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাদেক হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ডিলার বেলায়েত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৭০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজি দরে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকা করে ক্রয় করা হবে। একজন কৃষক নিজের উৎপাদিত ৩ মণ থেকে ৩০০ মণ ধান সরকারি দামে বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন