০৩:৩৮ পি.এম
তুরস্কের পশ্চিমাঞ্চলে খনি ধসে আটকা পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধারকর্মীদের দ্বারা। শুক্রবার তাদের মরদেহ উদ্ধারের পর, নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে।
স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মানিসা প্রদেশের সোমা জেলায় খনি ধসের পর উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। সেখানে আটকা পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ইজমির শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি খনিতে ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট সাত শ্রমিক আটকা পড়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা প্রথমে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন এবং আরো দুজনকে জীবিত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এরপর খনির ভেতরে আরো তিন শ্রমিক আটকা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। শুক্রবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ট্রাম্প যুদ্ধক্ষেত্র বা চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না: জেফরি স্যাক্স
২০১৪ সালে তুরস্কের সোমা এলাকায় দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ভূগর্ভে আগুন লেগে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩০১ জন শ্রমিক প্রাণ হারান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন