ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘এখন চাপ কমেছে’, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানো নিয়ে সালমানের মন্তব্য


‘এখন চাপ কমেছে’, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানো নিয়ে সালমানের মন্তব্য

সালমান আলী আগা দাবি করেছেন যে, পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ফলে তার ওপর থেকে চাপ কমেছে। তিনি মনে করেন, পাকিস্তানের যেকোনো ক্রিকেটারের জন্য অধিনায়কত্বের দায়িত্ব একটি চাপের বিষয়।

সালমান ২০২৫ সালের মার্চ থেকে এশিয়ান গেমসের আগ পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় টুর্নামেন্টে সাফল্য না পাওয়ার কারণে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেন একাডেমির হয়ে একটি ট্রিপল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের আগে সালমান অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, অধিনায়কত্ব হারানোর পর তিনি কি এখন আগের চেয়ে স্বস্তিতে আছেন।

আরও পড়ুন: হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতকে ৪ উইকেটে হারাল পাকিস্তান

জবাবে সালমান আলী বলেন, ‘আপনি যদি পাকিস্তান দলের অধিনায়ক হন এবং বলেন যে আপনার ওপর বাড়তি কোনো চাপ নেই, তাহলে আমার মনে হয় সেটি ভুল। অধিনায়কত্বের সঙ্গে দায়িত্বের একটা চাপ থাকে। যখন সেই দায়িত্ব আপনার কাঁধ থেকে সরে যায়, তখন চাপও কম অনুভূত হয়। বলতে পারেন, এখন আমি আগের চেয়ে কম চাপে আছি।’

২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের অ্যাওয়ে সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় আগার। পরবর্তী সময়ে জিম্বাবুয়ে সফরে তিনি খণ্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে পান পূর্ণকালীন দায়িত্ব। সব মিলিয়ে ৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৩১টিতে জিতিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

দক্ষিণ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরে ইসরাইলি ড্রোনের গুলিতে দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একটি আট বছর বয়সী শিশু।

নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, খান ইউনিসের দক্ষিণাংশে ইসরাইলি ড্রোনের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের দক্ষিণে ইসরাইলি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে, শহরের উত্তরাংশে হামাদ সিটি আবাসিক কমপ্লেক্সের পূর্বদিকে অবস্থিত ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।

অন্যদিকে, ইয়ামেন হিশাম ইয়াহইয়া সাকর নামের আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার, খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছিল সে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে ওয়াফা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে ১ হাজার ৫৯ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে ১ হাজার ৫৯ আসামি গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে গত ৫৯ দিনে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯৬ জন সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চালানো অভিযানে এ সকল গ্রেফতারের ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৮৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩৪০ জন মাদক সেবনকারী অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, পেনাল কোডের ২৯০ ধারার আওতায় ৫২ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন শ্রেণিতে গ্রেফতার হওয়া আসামির মোট সংখ্যা ১ হাজার ৫৯ জন। পাশাপাশি চলমান বিশেষ অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে বিএনপির জনসভা, প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


মেহেরপুরে বিএনপির জনসভা, প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যের আহ্বান

মেহেরপুর, ৩০ অক্টোবর ২০২৬ : সদর উপজেলায় আজ বিএনপির উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে, যা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় জাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলী প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা বিএনপির সুপারিশ, এমপি আজিজের বিরুদ্ধে কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


জেলা বিএনপির সুপারিশ, এমপি আজিজের বিরুদ্ধে কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান

নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ এবং তার অশালীন ভিডিও ভাইরাল হওয়ার কারণে দলের ইমেজ সংকটে পড়েছে। তিনি জেলা বিএনপির নেতা হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে, এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি কার্যক্রম গ্রহণ করবে। জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রকে এমপি আজিজের বিষয়ে লিখিতভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এই তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি উল্লেখ করেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। জেলা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই এই বিষয়গুলো কেন্দ্রের কাছে লিখিতভাবে জানানো হবে। কেন্দ্রই এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এদিকে, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়ির পথে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%