ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এ প্রতিপাদ্যে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা দল। 

আজ বুধবার সকাল ১০ টায় জেলা মহিলা দলের উদ্যোগে শহরের মহাজনপট্টি এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন: খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক ফাহাদ হোসেন আটক

এর আগে দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি সাজেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ।

আলোচনা সভায় মহিলা দলের অন্যান্য নেত্রীগণ বলেন, দেশের মানুষের কল্যাণে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক

মো:নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

 

জামালপুরের বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামের আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ ওই গ্রামের জামাত ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ

সংসদ ভবন, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য (মহিলা আসন-৩১) সানজিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে গণপরিবহন যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তিনি বলেন, কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বা ট্রাফিক আইন অমান্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৭৬ হাজার ৪৬৩ জন গাড়িচালককে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

প্রশিক্ষণে ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, মাদক সেবন করে মোটরযান চালানোর কুফল, নিরাপদ সড়কের গুরুত্ব এবং দূষণ রোধে করণীয় সম্পর্কে চালকদের সচেতন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে মৌলিক প্রশিক্ষণ এবং ২০ হাজার ভারী যানবাহনের চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

এর মাধ্যমে দক্ষ ও নিরাপদ চালক তৈরি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি করে চিরকুট রেখে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি করে চিরকুট রেখে গেল চোর

যুক্তরাষ্ট্রে একটি ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকা চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। এক্সে (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী জানান, যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল হাউস এলাকায় গত সপ্তাহান্তে অন্তত তিনটি গাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা কয়েকটি গাড়ির চাকা খুলে নিয়ে যায়।

জানায়, তার ভাই সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, পার্কিংয়ে রাখা তার গাড়ির চারটি চাকাই খুলে নিয়ে যাওয়া হয়েছে। চোরেরা গাড়ির চাকা নিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলে একটি নোটও রেখে যায়।

নোটটিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহান্তে ক্রিস্টাল হাউসের পার্কিং এলাকায় অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনটি গাড়ির চাকা চুরি হয়েছে। নোটে আরো বলা হয়, পার্কিং এলাকায় চুরির ঘটনা ঠেকাতে ক্রিস্টাল হাউস কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যাপারে আলোচনা চলছে, এনডিটিভি এর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন বা বক্তব্যও প্রকাশ করা হয়নি। এছাড়া গাড়ির চাকা চুরির ঘটনা ঠিক কোন স্থানে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ঘটনার প্রতি নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ ওই পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ গাড়ি নিরাপদ রাখার জন্য বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গাড়ির চাকা চুরির ঘটনা ঘটে থাকে। তাই গাড়ির মালিকদের হুইল লক ব্যবহার এবং পার্কিং এলাকায় নিরাপত্তা ক্যামেরা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় অপরাধের হার বেশি হলেও আবার এমন অনেক জায়গা রয়েছে যেখানে অপরাধ প্রায় নেই।

 

তাহলে গাড়ি কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। আরেকজন ব্যঙ্গ করে বলেন, এটি শুধু চুরি নয়, বরং গাড়ির মালিককে ‘শিক্ষা দেওয়ার’ চেষ্টা বলেও মনে হতে পারে। কারণ চোরেরা চুরি করার পরও একটি নোট রেখে গিয়ে সতর্ক করে গেছে।

তৃতীয় একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন, অন্তত চোরেরা গাড়িটিকে মাটিতে না ফেলে একটি শক্ত জিনিসের ওপর রেখে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব মন্তব্যে ঘটনার জন্য উদ্বেগ ও সহানুভূতি দেখা গেছে, তবে কেউ কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় ফের গ্রেপ্তার ফুল মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ট্রেনে অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় ফের গ্রেপ্তার ফুল মিয়া

রেলওয়ে পুলিশ ফুল মিয়া (৫৬) নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে, যিনি আন্ত নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।

অচেতন হয়ে পড়া যাত্রী হাজী মফিজুর রহমান বর্তমানে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সীমান্ত এক্সপ্রেসের ‘ঙ’ বগির ৩৪ নম্বর আসনে অবস্থান করছিলেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে রেলওয়ে থানার পুলিশ জানায়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন অতিক্রম করার পর মফিজুর রহমান অচেতন হয়ে পড়েন। এ সময় ট্রেনে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ ফুল মিয়াকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে মফিজুর রহমানের টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে দুই নারী যাত্রীকে জুস পান করিয়ে অচেতন করার অভিযোগে ফুল মিয়াকে আটক করা হয়েছিল।

ওই সময় অচেতন দুই নারীর কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। পাশের এক যাত্রী বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছে থাকা জুস পরীক্ষা করতে তাকেই পান করানো হলে তিনি নিজেও অচেতন হয়ে পড়েন।

সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুল মিয়াসহ তার অজ্ঞাতনামা দুই থেকে তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘ওই যাত্রীর সঙ্গে ফুল মিয়ার আলাপচারিতার একপর্যায়ে তাঁকে জুস পান করানো হয়। এর পর তিনি অচেতন হয়ে পড়েন।’

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%