০২:২৩ এম
ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল অঞ্চলে অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামক কারখানাটির এই বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগে থেকেই বাতিল করা হয়েছিল। তাও স্থানীয় একটি খামারে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম চালাতে থাকছিল প্রতিষ্ঠানটি।
বিস্ফোরণের পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে দমকল বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে তারা কয়েক ঘণ্টা চেষ্টা চালান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: তুরস্কের পার্লামেন্ট সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল
এছাড়া প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন