০৪:৩৪ এম
নেত্রকোনার পূর্বধলায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার বর্ণাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. আলম (৪০) এবং একই উপজেলার ছিমিমপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল ফারাবি তমাল (২৭)।
সাজাপ্রাপ্তদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নেত্রকোনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক। সোমবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পূর্বধলা থানার লাল মিয়ার বাজারস্থ মো. আলমের নিজ দখলীয় দোকানঘরে অভিযান চালায়। এ অভিযানের সময় মাদকদ্রব্য সেবন এবং সংরক্ষণ করার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
ঘটনাস্থলে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অনুসারে দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়। আলমকে ৬ মাসের বিনাশ্রম এবং তমালকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পর আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন