প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী হলে কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত কাগজপত্র আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী, তাদের কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তির জন্য নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে এবং ফরম পূরণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রাস্টের সচিব বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
হজ পালনে আগ্রহী শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট অফিসের ১৪০৮ নং কক্ষে যথাসময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে সেগুলি হলো- সচিব বরাবর নির্ধারিত ফরমে দরখাস্ত, আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির প্রত্যয়নপত্র, ট্রাভেল এজেন্সিতে টাকা জমা প্রদানের রশিদের ফটোকপি, হজ-২০২৭-এর চূড়ান্ত নিবন্ধনের ফটোকপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, আবেদনকারীর হালনাগাদ ও সচল ব্যাংক হিসাবের বিবরণী, এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে আবেদন জমার রিসিট কপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন