ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

৭ সহকারী পুলিশ সুপারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ


৭ সহকারী পুলিশ সুপারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুসারে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে সিআইডিতে বদলি করা হয়েছে। যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকার এসবিতে (স্পেশাল ব্রাঞ্চ) বদলি করা হয়েছে। এসএআরবি-এর সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নিয়ে এলো সুখবর

এছাড়া, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইলের পিটিসিতে বদলি করা হয়েছে। মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনে স্থানান্তর করা হয়েছে। রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আগামী ২১ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, ২২ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসে কুকুর বাছাইয়ে যাচ্ছেন দুই পুলিশসহ ৪ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


নেদারল্যান্ডসে কুকুর বাছাইয়ে যাচ্ছেন দুই পুলিশসহ ৪ কর্মকর্তা

কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে নেদারল্যান্ডসে যাচ্ছেন চার কর্মকর্তা, যার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং দুজন পুলিশ।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই সফরের অনুমোদন প্রদান করা হয়। সফরটি আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক নিকটতম সময়ে পাঁচ দিনের জন্য অনুষ্ঠিত হবে।

সফরকারী কর্মকর্তাদের তালিকায় রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, সফরের সব ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক দায় থাকবে না। সফরের সময়, যাতায়াত ও ট্রানজিট সময়সহ পুরো সময়কে দায়িত্বকাল (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে।

এছাড়া, অনুমোদিত সময়ের চেয়ে বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না কর্মকর্তারা। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রাজশাহীর তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার

রাজশাহীর তানোর থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের ছেলে এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৪৫), এবং চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা তানোর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর আওতায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামী। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামী হিসেবে উল্লেখিত। স্থানীয়ভাবে তাদের আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বালিয়াকান্দিতে ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
 
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কাঞ্চন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
 
 এ সময় গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ হাচেন শেখের ছেলে ইমরান শেখের বসতবাড়ির শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৭০০ টাকা।
 
এ ঘটনায় ইমরান শেখকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারা গেল রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মারা গেল রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে ভাগিয়ে নিয়ে যাওয়ার পর রাজধানীর রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শিশুটির মৃত্যু বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঘটে।

শিশুটির জন্ম হয়েছিল গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে। এরপর হাসপাতালের এনআইসিইউতে জায়গা না পাওয়ার কারণে দালালের মাধ্যমে শিশুটিকে বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই হাসপাতালের এনআইসিইউতেই বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগে শিশুটি দগ্ধ হয়।

শিশুটির পরিণতির প্রতিবাদ জানানোয় রয়েল কেয়ারের কর্মীরা শিশুটির বাবাকে মারধর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%