০৭:৪০ পি.এম
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন সম্পন্ন হওয়ার পর গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে ডিএসটি টেস্টের কাজ চলছে। ডিএসটি পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে জাতীয় গ্রীডে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছে। এর আগে, গত ২৮ জুলাই কূপটির খনন কাজ শুরু হয়েছিল।
বাপেক্সের সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথড ব্যবহার করে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আরও পড়ুন: মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন
শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডিএসটি পরীক্ষার পর আরও ২-৩ দিনের মধ্যে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন