প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ বছর বয়সী অসুস্থ শিশু ফাতেমা আক্তারকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।
শুক্রবার সন্ধ্যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
ফাতেমা দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগমের মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। সে ঠিকমতো কথা বলতে পারে না এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। তার দিনগুলোর বেশির ভাগ সময় বিছানায় কাটে।
ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন।
ফাতেমার পরিবারের পক্ষ থেকে দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ, বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৪৮৮৩৭৩২।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন