প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সরিষা, খেসারি ও মশুর ফসলের উৎপাদন বৃদ্ধি করা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন