ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং
রামিসা হত্যাকাণ্ড

১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য সম্পন্ন


১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য সম্পন্ন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় চার্জশিটের অন্তর্ভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ দুপুর দেড়টায় শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বাদী এবং ভুক্তভোগির বাবা আব্দুল হান্নান মোল্লা।

পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ভুক্তভোগির মা পারভীন আক্তার, বড় বোন, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন এবং কনস্টেবল রোমা আক্তার আদালতে তাদের সাক্ষ্য দেন। এ সময় রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ তাদের জেরা করেন।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৭

দুই ঘণ্টার সাক্ষ্যগ্রহণের পর আদালত দুপুর দেড়টা পর্যন্ত কার্যক্রম মূলতবি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, বাকি সাক্ষীরাও আদালতে উপস্থিত রয়েছেন। সময়ের সঙ্গে দেখা হলে আজই সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্যগ্রহণের পূর্বে দুই আসামিকে এজলাসে হাজির করা হয়েছে।

সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশনা প্রদান করেন। একই দিনে বাদীসহ ১৭ সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

আরও পড়ুন: ডাচেস অব এডিনবরা সোফি তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

নাটোরে বোনের বাড়ির উঠান থেকে পুলিশ এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২ জুন) সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল (৪৫) ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারের শব্দে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি তার বাবাকে সর্বশেষ দেখেছিলেন। এরপর থেকে তার বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তার বাবাকে হত্যা করা হতে পারে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ তোলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-সুনামগঞ্জ সড়কে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সিলেট-সুনামগঞ্জ সড়কে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জন

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি মালিক সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে সিএনজিতে যাত্রী উঠানোর সময় বাস মালিক সমিতি ও সিএনজি মালিক সমিতির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এর ফলে সড়কে যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়দের তথ্যমতে, বড় কাপন পয়েন্টে তিন জন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজি গাড়িতে ওঠেন। এ সময় একই পয়েন্টের বাস মালিক সমিতির ম্যানেজার, যিনি ওই গ্রামের বাসিন্দা ছাত্তার মিয়া, সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী ওঠাতে নিষেধ করেন। এ নিয়ে কথোপকথনের এক পর্যায়ে সাদিক মিয়া এবং তার বাবাকে মারপিট করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বড় কাপন পয়েন্টের সিএনজি শ্রমিক সমিতির সভাপতি কপিল উদ্দিন জানান, যাত্রী ওঠানোর কারণে প্রথমে সাদিক মিয়াকে মারপিট করা হয়। পরে তার বাবাকেও মারধর করেন ছাত্তার মিয়া, তার ছেলে ও অন্যরা। সংঘর্ষের ফলে আমাদের পক্ষ থেকে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছাত্তার মিয়ার লোকজন আমাদের ১৫ থেকে ২০টি সিএনজি গাড়ি ভাংচুর করেছে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের চারটি বাস মালিক সমিতির বড় কাপন পয়েন্টের ম্যানেজার ছাত্তার মিয়া পাল্টা অভিযোগ করে জানান, তাদের বাসের সিলেটের তিন জন যাত্রী সিনএজিতে ওঠিয়েছিল। এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারি হয়েছে। আমাদের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আমরা কোন সিএনজি ভাংচুর করিনি। তারা নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের উপর দিচ্ছে।

এ প্রসঙ্গে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ১০ জন আহত হয়েছে এবং ৮ থেকে ১০টি সিএনজি গাড়ি ভাংচুর হয়েছে বলে জানা গেছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হচ্ছেন মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হচ্ছেন মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহারকে বদলি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুলা উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


তুলা উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত

তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা বর্তমানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ১২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষাটি এখন স্থগিত করা হয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক জানানো হয়েছে যে, লিখিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে, তা যথাসময়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, তুলা উন্নয়ন বোর্ডের ১৪ থেকে ২০ গ্রেডের ১০টি ক্যাটাগরিতে মোট ৩৪টি শূন্য পদের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%