ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হলেন ঢাকার পুলিশ সুপার


এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হলেন ঢাকার পুলিশ সুপার

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশ ক্রীড়াক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে আন্তর্জাতিক এই দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তাঁর অবদানের প্রশংসা করা হয়েছে।

এখন শামীমা পারভীন উপদেষ্টা হিসেবে এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদারী সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

আন্তর্জাতিক এই দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

একই সঙ্গে নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করা হয়েছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ এম


নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। জানা যায়, নতুন এই ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারটিতে উন্নীত হলো। নতুন ভবনটি ১৫ তলাবিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে।

সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ এম


মিশিগানে বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় আবিষ্কার করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যান, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করা হয়। তল্লাশির সময় একটি কাছের বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ পরে হুইটলক লেকের কাছের একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পায়। সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও চ্যালেঞ্জিং।’

নিহতদের পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে বিভিন্ন স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


মেহেরপুরে বিভিন্ন স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে পুলিশ বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং শহরের কোর্ট মোড় এলাকা থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেছেন, উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি পানির বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। উক্ত বস্তুগুলো দেখতে ঠিক ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো প্রতিভাত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৩ এম


এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর একটি সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার যদি এক দিনের ছুটি নেওয়া যায়, তাহলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ করে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

তবে ২৭ আগস্টের ছুটি গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের এই বিষয়টি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা অনুসারে নির্ভর করবে।

এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। এই প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্বপূর্ণ কাজ অনুসারে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হতে পারে।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির পাশাপাশি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।

ফলে আগস্টের শেষ সপ্তাহেও যদি এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করা যায়, তবে সরকারি চাকরিজীবীদের সামনে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর একটি সুযোগ তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%