ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে দোনবাস ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র


ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে দোনবাস ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনবাসের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছেন, তার সরকার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন একটি প্রস্তাব এসেছে। তিনি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দোনবাস থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে? বিষয়টি এই প্রথম উত্থাপন করা হয়েছে।’

আরও পড়ুন: ভারতে বিষ্ণোই গ্যাংয়ের গুপ্তচর হিসেবে চলচ্চিত্র তারকার তথ্য পাচারকারী গ্রেপ্তার

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন বর্তমানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো যদি এ ধরনের নিশ্চয়তা দিতে রাজি হয়, তাহলে তিনি বিষয়টি ইউক্রেনের জনগণের সামনে তুলে ধরবেন।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনের জনগণের কাছে জানতে চাইব, তারা এই প্রস্তাব গ্রহণ করবেন কি না। কারণ, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার আমার নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ মিনিটে ২ গোল করে ব্রাজিলকে চমকে দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


২০ মিনিটে ২ গোল করে ব্রাজিলকে চমকে দিল জাপান

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক ঘটে রাফিনিয়ার। আজ (১৪ নভেম্বর) জাপানের বিরুদ্ধে এই তারকা ফরোয়ার্ড, যিনি বার্সেলোনার সদস্য, সেলেসাওদের নেতৃত্বে মাঠে নেমেছেন।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হয় ব্রাজিল-জাপান ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ২৫ মিনিট অতিক্রান্ত হয়েছে। জাপান ২-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে কঠোর চাপের মধ্যে রেখেছে।

১৫ মিনিটে প্রথম গোলটি করেন ‘জাপানি মেসি’ হিসেবে পরিচিত তাকেফুসা কুবো। এরপর ১৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেইতো নাকামুরা।

ব্রাজিলের একাদশ

গোলকিপার : পেদ্রো মরিস্কো

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ওয়েসলি, জাইর কুনিয়া, কার্লোস অগুস্তো

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, আন্দ্রে লুইজ, ব্রুনো গিমারায়েস

ফরোয়ার্ড: রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

সিলেটের কানাইঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানটি সম্পন্ন করে।

বিজিবির সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত ৪৮টি বিস্ফোরকের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে চিহ্নিত। এ ছাড়া, বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১২০ জনকে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আবিরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আবিরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবির হোসেন (১৬) নামে এক কিশোরের।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবির ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা। তার পিতার নাম বাপ্পি রহমান।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাবার খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কে প্রবেশ করে। এ সময় নাজিরহাটমুখী একটি অজ্ঞাত গাড়ি বেপরোয়া গতিতে তাকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আবির গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন এসে আহত আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতার ৫৫ বছরেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


স্বাধীনতার ৫৫ বছরেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি

স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় অতিবাহিত হলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র‍্যাঙ্কিংয়ে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে, ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক নগর সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ।

সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয় এবং ‘ঢাকাই’ ম্যাগাজিনের ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম, নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান পুরস্কৃত হন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।

নগর সংলাপে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে। তাদের মতে, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে, যা নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমিয়ে দিচ্ছে এবং অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ বাড়াচ্ছে।

আদিল মুহাম্মদ খান বলেন, আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবনের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। এতে কয়েক হাজার মানুষের জায়গায় কয়েক গুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। কিন্তু পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে না।

আইপিডি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না। তিনি প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন। সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের ক্ষমতা দেওয়ার দাবি জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টার প্ল্যান প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একাধিক পরিকল্পনার পরিবর্তে জনস্বার্থসংশ্লিষ্ট একটি বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রয়োজন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ বলেন, ১৯৬০ সালে দেশের মাত্র ৫ শতাংশ মানুষ শহরে বাস করলেও বর্তমানে নগর এলাকায় বসবাসকারীর হার প্রায় ৪২ দশমিক ৬ শতাংশ। অথচ দেশে ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে, ফলে পরিকল্পিত নগরায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় ভৌত বা স্থানিক পরিকল্পনা কাউন্সিল গঠন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন এবং পরিকল্পনাবিদ ও জিআইএস বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিকল্পনা বিভাগ চালুর প্রস্তাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%