১০:০৭ এম
মাদারীপুরে দায়ের হওয়া একটি মানবপাচার মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে অভিযুক্ত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের জন্য।
রোববার (২৬ জুলাই) সকালে রাজৈর উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার আসামি মনোয়ারা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২২ জুলাই দায়ের হওয়া মানবপাচার মামলা নং-৭৫ এ বাদী সানোয়ার মোল্লা (পিতা: আউয়াল মোল্লা, গ্রাম: কুমড়াখালী) একই পরিবারের পাঁচ সদস্য—দবির আকন, মনোয়ারা বেগম, আজবীর আকন, লাকি বেগম এবং অন্তঃসত্ত্বা দোলা আক্তারকে আসামি করেছেন।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
মনোয়ারা বেগমের দাবি, তার ভাইয়ের ছেলে বিদেশে যাওয়ার প্রস্তুতির সময় সানোয়ার মোল্লা গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে দবির আকনের কাছ থেকে একজন দালালের মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপর তিনি নিজ উদ্যেগে ওই দালালের সঙ্গে যোগাযোগ করে লিবিয়ায় যান। তবে প্রথমবার লিবিয়া হয়ে গ্রীসে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে সানোয়ার মোল্লা তার ভাই আনোয়ার মোল্লার সহযোগিতায় একই দালালের মাধ্যমে দ্বিতীয়বারও লিবিয়া হয়ে গ্রীসে যাওয়ার চেষ্টা করেন। সেখানেও ব্যর্থ হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও সফল না হয়ে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম অভিযোগ করেন, বিদেশে পাঠানোর নামে মানবপাচারের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রতিহিংসামূলক। তার ভাষ্য, দবির আকন পূর্বে আনোয়ার মোল্লা সংশ্লিষ্ট একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। সেই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের একাধিক সদস্যকে জড়ানো হয়েছে, যা তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত
সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মানবপাচার মামলাটি প্রত্যাহার করতে, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে এবং দোষী-নির্দোষ যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন