০১:৩৬ এম
আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ১২টায় বুধহাটা এবিসি কেজি স্কুলের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবিসি কেজি স্কুলের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসি কেজি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, এবং করিমুন্নেছা কিন্ডারগার্টেনের আলহাজ্ব কামরুল ইসলাম। এছাড়া আল-ফালাহ একাডেমির আবু সালেহ, ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের জিএম লাল মাহমুদ এবং আদর্শ শিশু নিকেতনের কৃষ্ণ মণ্ডল বৈদ্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এই সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি প্রশিক্ষণ সেশনও অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন