প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং সাবেক প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।
দেশটি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বাংলাদেশি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।”
এর আগে, গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাছে প্রশ্ন রেখেছিল সংবাদমাধ্যমটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জবাব আসার সময় গ্রামীণ ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার সংখ্যা ১০০ এর বেশি হয়ে যায়।
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গ্রামীণ ব্যাংক বা ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করেনি। এছাড়া, এসব সহিংসতার জন্য দায়ীদের বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি।
গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের আর্থিক সেবা প্রদানের পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত। ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন