ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

৫০ অঙ্গরাজ্যের মধ্যে মাত্র ৩টিতে ট্রাম্পের পক্ষে জনমত


৫০ অঙ্গরাজ্যের মধ্যে মাত্র ৩টিতে ট্রাম্পের পক্ষে জনমত

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মাত্র তিনটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি সমর্থন অসন্তোষের চেয়ে বেশি বলে এক বিশ্লেষণে উঠে এসেছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের জনপ্রিয়তায় এই পতন রিপাবলিকানদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

রাজ্যভিত্তিক জনমত জরিপের এক বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের ইতিবাচক জনসমর্থন এখন মূলত তার শক্তিশালী ঘাঁটিগুলোতেই সীমাবদ্ধ। অধিকাংশ অঙ্গরাজ্যে তার কাজের প্রতি সমর্থনের চেয়ে অসন্তুষ্ট মানুষের সংখ্যা বেশি।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

তবে বিভিন্ন জরিপ প্রতিষ্ঠানের হিসাব ও পদ্ধতিতে পার্থক্য রয়েছে। কিছু সাম্প্রতিক জরিপে আইডাহো, নর্থ ডাকোটা, ওয়াইওমিং ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রতি ইতিবাচক জনমত দেখা গেছে। ফলে তিনটি অঙ্গরাজ্যের তথ্যটি একটি নির্দিষ্ট বিশ্লেষণের ফল হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক এক জাতীয় জরিপে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা নেমে এসেছে ৩৩ শতাংশে। একই জরিপে ৬৪ শতাংশ মানুষ তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

চলতি মেয়াদের শুরুতে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৪৭ শতাংশ। এরপর থেকে তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে।

জনমত কমে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। জরিপে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক মনে করছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

একই সঙ্গে পেট্রলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের দাম আরও বেড়েছে।

অর্থনীতি নিয়েও ভোটারদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের ওপর আস্থা রাখা মানুষের সংখ্যা রিপাবলিকানদের চেয়ে সামান্য বেশি পাওয়া গেছে। কংগ্রেস নির্বাচনের ক্ষেত্রেও ডেমোক্র্যাট প্রার্থীরা কিছুটা এগিয়ে রয়েছেন।

তবে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার অর্থ এই নয় যে আগামী নির্বাচনে সব অঙ্গরাজ্য ডেমোক্র্যাটদের দিকে চলে যাবে। প্রেসিডেন্টের কাজের প্রতি সন্তুষ্টি এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত এক বিষয় নয়।

তারপরও মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় এই নিম্নমুখী ধারা রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এর প্রভাব কতটা পড়বে, সেটিই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের কোনো তথ্য নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের কোনো তথ্য নেই

 

যুগপৎ ঘটনার পর, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ জন বন্দি এখনও পলাতক অবস্থায় রয়েছে, বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি আরও জানান, তাদের মধ্যে ১৬৬ বন্দির তথ্য কারাগার কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে, রাজধানীর বকশীবাজার কারা অধিদপ্তরে, সমসাময়িক ঘটনা ও কারা অধিদপ্তরের নানা কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।

কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে ২২৪৭ বন্দি কারাগার ভেঙে পালিয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছে। তিনি জানান, নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল ৮২৬ বন্দি এবং এর মধ্যে নরসিংদী কারাগারের ১৬৬ বন্দির ডাটা কর্তৃপক্ষ পাচ্ছে না।

তিনি আরও জানান, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দি পালিয়েছিল এবং তাদের মধ্যে ছয়জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, অন্যদিকে বাকি তিনজন এখনও পলাতক রয়েছে।

কারা মহাপরিদর্শক আরও বলেন, বর্তমানে বন্দিদের সংখ্যা কারাগারের ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি, যার ফলে আবাসন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে, জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, আমাদের লক্ষ্য ছিল শুধু কারাগার পরিচালনা করা নয়, বরং এমন একটি আধুনিক সংশোধনমূলক সেবা গড়ে তোলার ভিত্তি তৈরি করা, যেখানে বন্দিদের সংশোধন, পুনর্বাসন ও কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও কল্যাণ সমান গুরুত্ব পাবে।

গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারকে ‘ক্যাশলেস’ কারাগার হিসেবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, উল্লেখ করে তিনি জানান, এ উদ্যোগের ফলে কারাগারগুলোতে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। এর পাশাপাশি, কারা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।

দীর্ঘদিনের জনবল সংকট নিরসনের উদ্যোগের ব্যাপারে কারা মহাপরিদর্শক বলেন, ইতোমধ্যে এক হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে, এবং আরও এক হাজার ৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে পাঠানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনিয়ম ও দালাল চক্রের সুযোগ কমিয়ে দেবে। এর ফলে বিভিন্ন পর্যায়ে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করা সম্ভব হচ্ছে।

মোতাহের হোসেন বলেন, অতিরিক্ত বন্দির চাপ কমানো এবং কারাগারের ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, ইতোমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য শ্রদ্ধা নিবেদন করেছেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে পরে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিইউল্লাহ।

এসময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশ গড়বে।

আমান উল্লাহ আমান মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা এবং জনগণের পাশে থাকার সরকার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিইউল্লাহ বলেন, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই সুযোগ সফলভাবে পালন করা হবে।

এসময় তারা দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কমিশনের প্রস্তুতি শেষ হলেই নির্ধারণ হবে কোন নির্বাচন আগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


কমিশনের প্রস্তুতি শেষ হলেই নির্ধারণ হবে কোন নির্বাচন আগে

 

সরকার চলতি অর্থবছরে সিটি করপোরেশনসহ ৫টি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এসব নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য ৬ হাজার কোটি টাকা বাজেট পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সবচেয়ে আগে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, নাকি উপজেলা নির্বাচনের বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ হলে নির্ধারণ হবে কোন নির্বাচন আগে হবে।

মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছে মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এসব নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বিঘ্ন থাকতে চায়। তবে শুরুতে পরিষদের কোন নির্বাচন আগে আসবে তা সুনির্দিষ্টভাবে এখন বলা সম্ভব নয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয়েবিস্তারিভাবে সবকিছু বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠার নির্বাচন হবে।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হবে, সেটি যাতে সম্পন্ন করা যায়, সেই বিষয়টি দেখা হবে। তবে কোনো আদালতের রায় বা নির্দেশনা থাকলে, সেক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার কারণে তা গুরুত্ব পাবে।

দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজও চলছে। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

এই সময়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন-ছবি: সংগৃহীত। ২০২৪ সালের জুলাইয়ে রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়টিকে আমলে নিয়ে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এই পরোয়ানা জারি করেন। বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%