প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে সতর্ক অবস্থান নিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন তারা।
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় এ সতর্ক প্রহরায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালাম আকন্দ সহ বিএনপি যুবদল, ছাত্র দল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন