প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত/মনোনীত হয়েছেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুস সোবহান।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জামালপুর জেলা শ্রমিকদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শেখ মোঃ আব্দুস সোবহান তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, শ্রমিকদের অধিকার আদায়ে নিষ্ঠা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামালপুর জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।
তাঁর আগামী দিনের সাংগঠনিক পথচলার সার্বিক সফলতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জামালপুর জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও কর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন