প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের সদরপুর উপজেলার খালে পানির অভাবের কারণে এবার ঐতিহ্যবাহী খেজুরতলা নৌকাবাইচ শুধুমাত্র একটি নৌকা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। খালে যথেষ্ট পানি না থাকার জন্য প্রতিযোগিতামূলকভাবে বাইচের আয়োজন করা সম্ভব হয়নি।
তবে ঐতিহ্য ধরে রাখতে আনুষ্ঠানিকভাবে একটি নৌকা নিয়ে আয়োজন সম্পন্ন করা হয় নৌকাবাইচ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা খালে এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা দাবি করেন যে, প্রায় দুইশত বছর ধরে প্রতিবছর ১ ভাদ্র এই খালে নৌকাবাইচ হয়ে আসছে।
স্থানীয়দের মতে, নৌকাবাইচকে কেন্দ্র করে প্রতিবছর খেজুরতলা খাল ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের নৌকা নিয়ে শতশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। নৌকার পাল্লা দেখতে খালের দুই পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হতে দেখা যায়। তবে, এবারে খালে পানি কম থাকায় প্রতিযোগিতামূলক বাইচের আয়োজন করা সম্ভব হয়নি।
তবুও, আয়োজনের প্রতি মানুষের আগ্রহ তেমন কমেনি।
অনুষ্ঠানের স্থলে প্রায় ৫০০ মিটার এলাকায় নানা বয়সী মানুষ ভিড় করেন। নারী, পুরুষ ও শিশুরা খালের দুপাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করেন। কিছু লোক নৌকায় উঠে খালের পানিতে ভেসে বাইচ দেখতে থাকেন।
উৎসবের আবহকে কেন্দ্র করে খালের দুই পাড়ে শত শত অস্থায়ী দোকান বসে। খেলনা, খাবার, মিষ্টি, ঝালমুড়ি, চটপটি, কাপড়সহ বিভিন্ন পণ্যের পসরা ব্যবসায়ীরা সাজিয়ে রাখেন।
যদিও প্রতিযোগিতামূলক বাইচ হচ্ছে না, তবুও মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে।
খেজুরতলা গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির (৬৫) বলেন, ‘খেজুরতলার নৌকা বাইচ এ অঞ্চলের প্রায় দুইশত বছরের ঐতিহ্য। এক সময়ে বড় বড় নৌকা নিয়ে দূর থেকে প্রতিযোগীরা আসতেন। বাদ্যযন্ত্রের মাদ্যে মাঝিদের বৈঠা চলত আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে খালপাড় মুখর হয়ে উঠত। তবে, সময়ের সাথে সাথে নানা কারণে ঐতিহ্যে ভাটা পড়েছে।’
আয়োজক কমিটির সভাপতি ও চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খালে পানি কম থাকায় এবার প্রতিযোগিতামূলকভাবে নৌকাবাইচ আয়োজন করা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিনের ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সে কারণে একটি নৌকা দিয়েও আয়োজনটি সম্পন্ন করা হয়েছে। যদি ভবিষ্যতে খালে যথেষ্ট পানি থাকে, তবে বড় পরিসরে নৌকাবাইচের আয়োজনের চেষ্টা করা হবে।’
আয়োজক কমিটির সদস্য মাওলানা রাশেদ হোসেন বলেন, ‘নৌকাবাইচ আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য। এবার একটি নৌকা থাকলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষের আগ্রহ ও ভালোবাসা দেখে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আবারও আগের মতো জাঁকজমকপূর্ণ নৌকাবাইচ আয়োজন করা সম্ভব হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, খেজুরতলার দুইশত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ টিকিয়ে রাখতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং খালটি নাব্য রাখার ব্যবস্থা নিশ্চিত করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন