১২:০৯ পি.এম
২৬ সদস্যের দল ঘোষণা করেছে মেক্সিকো ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে। সবচেয়ে আলোচিত নাম হলো অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া, যিনি ৪০ বছর বয়সী। কোচ হাভিয়ের আগিররে তাকে দলে রেখেছেন। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামলে ওচোয়া হয়ে যাবেন ইতিহাসের প্রথম মেক্সিকান ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নেবেন।
ওচোয়া ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। এরপর বিশ্বকাপ মঞ্চে তার একাধিক স্মরণীয় পারফরম্যান্স মেক্সিকোর ফুটবল ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে উঠেছে। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত না খেললেও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে আগিররের পরিকল্পনায় তিনি স্থান পেয়েছেন।
দলে অভিজ্ঞদের পাশাপাশি বড় সংখ্যায় তরুণদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিনায়ক এদসন আলভারেজ এবং স্ট্রাইকার রাউল জিমেনেজ অভিজ্ঞতার মূল ভরসা। অন্যদিকে, ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবের্তো মোরা বিশ্বকাপে খেললে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার পথে থাকবেন।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান
এবারের স্কোয়াডে অঞ্চলের ভিত্তিতে এসেছেন দুই ন্যাচারালাইজড ফুটবলারও, স্পেন-জন্মা মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়া-জন্মা ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ঘরের মাঠে মেক্সিকো সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮৬ সালে, যেখানে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। এবারও সেই সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার মেক্সিকো সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১১ জুন ঐতিহাসিক এস্তাদিও আজতেকা-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
মেক্সিকোর বিশ্বকাপ দল:
আরও পড়ুন: নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের
গোলরক্ষক: রাউল রাঙ্গেল, গিয়ের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।
রক্ষণভাগ: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, সেসার মন্তেস, ইয়োহান ভাসকেস, হেসুস গায়ার্দো, মাতেও চাভেস।
মিডফিল্ড: এরিক লিরা, ওরবেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, লুইস রোমো, এদসন আলভারেজ, ওবেদ ভারগাস, গিলবের্তো মোরা, লুইস চাভেস।
ফরোয়ার্ড: রোবের্তো আলভারাদো, সেসার হুয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কুইনোনেস, গিয়ের্মো মার্তিনেজ, আর্মান্দো গনসালেস, সান্তিয়াগো হিমেনেজ, রাউল জিমেনেজ।
আরও পড়ুন: শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন