প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যারা খিচুড়ি পছন্দ করেন না, তারা হাতে গোনা। আর বৃষ্টির দিন হলে তো খিচুড়ির আকর্ষণ আরও বেড়ে যায়। বাঙালির বৃষ্টিবিলাসের সাথে গরমাগরম খিচুড়ির সম্পর্ক যেন অটুট। কিন্তু বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার ঝোঁক কেন?
খিচুড়ি মূলত বাউলদের খাবার। এই গান পাগল মানুষগুলো গ্রাম-গঞ্জে গান গেয়ে গুড় বা চাল-ডাল উপার্জন করতেন। তখন তারা দ্রুত রান্না করতে গিয়ে চাল ও ডাল মিশিয়ে খিচুড়ি রাঁধতেন। এইভাবে খিচুড়ির জন্ম ঘটে।
এছাড়া আরেকটি কারণ হলো, গ্রামাঞ্চলে রান্নাঘর অধিকাংশই ঘরের বাইরে। তাই বৃষ্টি পড়লে তাদের চুলা ভিজে যেত এবং দ্রুত রান্নার জন্য খিচুড়ি তৈরি করা হতো। এইসব কারণে বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি খাওয়ার রীতি এবং সংস্কৃতি গড়ে উঠেছে।
অনেকে বৈজ্ঞানিকভাবে খিচুড়ির গুরুত্বের কথা বলেন। খিচুড়ি একটি গুরুপাক খাবার। খিচুড়ি খেলে হজমের সমস্যা হতে পারে। বিভিন্ন সবজি ও উপাদানের কারণে গরমের দিনে এটি খাওয়া বিপজ্জনক হতে পারে। আসলে বৃষ্টির ঠাণ্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়ার জন্য মানুষ স্বস্তিতে থাকে।
খিচুড়ির ইতিহাস যেমনই হোক, আজকের দিনে বৃষ্টির দিনে খিচুড়ি হল বৃষ্টি বিলাসের একটি আকর্ষণীয় অংশ। তাই আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন দারুণ স্বাদের ডাল-চালের খিচুড়ি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন