প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোবহান মিয়া সম্প্রতি তার একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেক ধারদেনা করতে বাধ্য হন। সেই ধারদেনা পরিশোধের জন্য তার কাছে কোনো অবলম্বন নেই। এই অবস্থায় তিনি জেলা প্রশাসকের সহায়তার আশায় এখানে আসেন।
বৃদ্ধ সোবহান ১৬ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। এর ফলে তার দুটি পা বিকল হয়ে যায় এবং তখন থেকেই তিনি কাজ করার সক্ষমতা হারান। এই তথ্য সাংবাদিকদের জানান, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
জেলা প্রশাসক বৃদ্ধ সুবহানের পরিবারের ভরণপোষণ ও চলাফেরার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তার খোঁজখবর নিয়ে তাৎক্ষণিকভাবে তাকে সহায়তার হাত বাড়িয়ে দেন। জেলা প্রশাসক বৃদ্ধ সোবহানের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় শুকনা খাবার এবং চলাফেরার জন্য একটি হুইলচেয়ার উপহার দেন।
বৃদ্ধ সোবহান ১২ বছর ধরে একটি পান দোকান পরিচালনা করছেন। দোকানটি কোনো রকমে চলে, তবে বর্তমানে মালপত্রের অভাব রয়েছে। জেলা প্রশাসক তার দোকানের মাল ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এই প্রতিবেদককে বৃদ্ধ সোবহান মিয়া জানান, তার জন্মস্থান বরিশালের গৌরনদী। তিনি চার ভাই তিন বোনের মধ্যে মেজো। তার বাবার নাম গিয়াস উদ্দিন। ছোটবেলায় বাবা মারা যান এবং ১৬ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে তার দুটি পা বিকল হয়ে যায়। পা বিকল হওয়ার পর ভাই-বোন তাকে অবহেলার চোখে দেখে। এই অবস্থায় সোবহান ঘুরতে ঘুরতে নরসিংদীতে চলে আসেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় অন্বেষা সিনেমা হলের সামনে খোলা আকাশের নিচে দিনযাপন করতে থাকেন সোবহান। কিছুদিন পর ইটাখলায় বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়ির সামান্য সহায়তায় সিনেমা হলের সামনে একটি পান দোকান দেন সোবহান।
সেই দোকান পরিচালনা করে এবং সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার অর্থ দিয়ে কোনো রকমে তাদের সংসার জীবন চলে আসছে। এর মধ্যে তাদের একমাত্র মেয়ের বিয়ের বয়স হলে তার বিয়ে দিতে গিয়ে দেনা হয়। ধার পরিশোধ করতে গিয়ে সোবহান হিমশিম খাচ্ছিলেন।
কোন উপায় না দেখে সোমবার সকালে ইজিবাইকে করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বসে পড়েন। জেলা প্রশাসক গাড়ি থেকে নামলেই তার দৃষ্টি আকর্ষণের জন্য সিঁড়ির মাথায় অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে জেলা প্রশাসকের সাক্ষাৎ পান।
সাক্ষাতে তার পরিবারের বিস্তারিত কথা তুলে ধরার পর তাৎক্ষণিক সহায়তা পেয়ে খুশি হন বৃদ্ধ সোবহান। তিনি বলেন, "জেলা প্রশাসক যদি আমাকে আর্থিক সহায়তা না করতেন, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার সময় যে ধারদেনা হয়েছিল তা পরিশোধ করার কোনো উপায় ছিল না।"
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এ প্রতিনিধিকে জানান, "আমি প্রতিদিনই অফিসে এসে গাড়ি থেকে নেমে আমার অফিসে ঢুকি কিন্তু আজ এই লোকটিকে দেখে কেন জানি মনে হলো একটু ব্যতিক্রম। তাই তার সঙ্গে কথা বলি, তার খোঁজখবর নেই। তখন মনে হলো তাকে তাৎক্ষণিক সাহায্য করা প্রয়োজন এবং সেই দিক বিবেচনা করেই আমি তার একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেছি, কিছু শুকনা খাবারের ব্যবস্থা, দোকানে মালামাল ক্রয় এবং মেয়ের বিয়ের দেনা পরিশোধের জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন