প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিইউএফটিতে ভর্তি মেলা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ১২ দিনের স্প্রিং সেমিস্টার-২০২৭ ভর্তি মেলা। এই মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এখানে ভর্তি ফির ওপর ১০০% ছাড় এবং টিউশন ফির ওপর ৫%-১০০% পর্যন্ত বিশেষ স্কলারশিপ প্রদান করা হচ্ছে। বিইউএফটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল শিক্ষার পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন ২৪টি প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালিত হয়। যুগোপযোগী শিক্ষা, ২৩টি ক্লাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক সুযোগের মাধ্যমে বিইউএফটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। স্থায়ী সনদপ্রাপ্ত বিইউএফটির নান্দনিক স্থায়ী ক্যাম্পাসটি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি মনোরম পরিবেশে অবস্থিত।
এখানে ৪৩টি ল্যাব, অত্যাধুনিক অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক এবং দেশে-দেশের বাইরের শীর্ষস্থানীয় শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ রয়েছে।
জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়।
প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’-এর সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতায় (হ্যাকাথন) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‘টেবলটার্নার্স’ নামের তিন সদস্যের একটি দল সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। হ্যাকাথনে প্রতিযোগী শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি ‘ফুল-স্ট্যাক’ সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে সম্পূর্ণ ফাংশনাল সফটওয়্যারটি তৈরি করে বিচারকদের সামনে উপস্থাপন করতে হয়। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলটির সদস্যরা হলেন– হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসান। টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে নিবিড় কোডিং শেষে তারা একটি বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করেন।
বিজয়ী প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য ফিচারসমূহের মধ্যে রয়েছে– সহজে রুট খুঁজে বের করার সুবিধা, ভাড়া ও সময়ের সম্ভাব্য হিসাব, যাতায়াতের নানা প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের চমৎকার ব্যবস্থা। স্বল্প সময়ে এমন একটি কার্যকরী ও যুগোপযোগী সফটওয়্যার সফলভাবে তৈরি করে প্রদর্শন করার মাধ্যমে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি বিচারক ও আয়োজকদের নজর কাড়ে এবং প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন