ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের


ইরানে মার্কিন হামলায় বহু হতাহত, ওয়াশিংটনকে কড়া বার্তা চীনের

ইরানে মার্কিন বাহিনীর হামলা চলছে টানা পঞ্চম দিনের মতো। হামলার পাশাপাশি তারা নতুন করে নৌ-অবরোধও দিয়েছে ইরানের বন্দরগুলোতে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, সামাজিক মাধ্যম এক্সে আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে রয়েছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছে ২২২ জন আহত ব্যক্তি।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেখানে হতাহত হয়নি বলছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। তিনি ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে শান্ত পরিস্থিতি বিদ্যমান।

এদিকে, ইরানে বড় আকারের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও ‘বিপজ্জনক খাঁদে’ ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে, মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন যে, চীন ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ থামাতে যথেষ্ট কাজ করছে না।

এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এই ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা।

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পরিদর্শন করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বুধবার (১৫ জুলাই) সকালে তিনি ওই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে মাননীয় সফরে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং দগ্ধদের স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনকালে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। তিনি সকলকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানান এবং দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে মোট ২১ ক্যাটাগরিতে পদক তুলে দিচ্ছেন। বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

সকালে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। তিনি এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানান।

এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল। উক্ত প্রতিযোগিতাগুলো উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

ইরানে কিছুদিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ ইরানে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

বুধবার (১৫ জুলাই) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এমন তথ্য জানান।

তিনি এক্স-এ লিখে জানান, ‘শোকাহত পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি জানানোর পাশাপাশি আমরা নিহতদের স্মৃতিকে শ্রদ্ধা জানাই।’

এছাড়া তিনি এই অঙ্গীকারও করেন যে, ‘সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে।’

মোহাজেরানি উপসংহারে বলেন, ‘দক্ষিণ ইরান এই দেশের স্পন্দনশীল হৃদয়। দক্ষিণ ইরান, ইরানের আত্মা।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় শতাধিক মানুষ ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল ৬০ দিনের মধ্যে সংঘাত থামাতে একটি চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে যেতে আলোচনা হবে, তবে পরবর্তীতে নতুন করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইরান।

ওই সময় ইরানে মার্কিন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার একসঙ্গে পর্দায় আরিফিন শুভ ও পায়েল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


প্রথমবার একসঙ্গে পর্দায় আরিফিন শুভ ও পায়েল

দীর্ঘসময় পর ওটিটিতে ফিরে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এই প্রত্যাবর্তনে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে।

নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে দর্শকরা নতুন এই জুটিকে পর্দায় দেখতে পাবেন।

নির্মাতা জানিয়েছেন, ‘হ্যাপিলি ম্যারিড’ চলচ্চিত্রটি সমকালীন জীবনের নানা জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে।

রোমান্টিক-কমেডি ঘরানার এই চলচ্চিত্রে সম্পর্ক, আবেগ এবং বর্তমান প্রজন্মের মানসিক বাস্তবতাকে এক ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। ছবিটিতে আরিফিন শুভ অভিনয় করেছেন আনিস চরিত্রে।

সাধারণত তাকে অ্যাকশনধর্মী কিংবা দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রে দেখা গেলেও এবার তিনি হাজির হচ্ছেন একটি ভিন্ন রূপে। তিনি অভিনয় করছেন স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল এবং একাকী জীবনযাপনে অভ্যস্ত এক তরুণের চরিত্রে।

নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘রম-কম ঘরানার কাজ এটা। শুধুমাত্র বলার জন্য বলা নয়, এ রকম চরিত্রে কাজ করিনি। দর্শকরা সাধারণত যেভাবে আমাকে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন নয় এটা।’

তিনি আরো বলেন, ‘আমার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

অন্যদিকে, কেয়া পায়েলকে দেখা যাবে অনামিকা চরিত্রে। উচ্চবিত্ত শহুরে জীবনের আবহে বেড়ে ওঠা এই তরুণীর জীবন ঘিরে রয়েছে সামাজিক যোগাযো গমাধ্যম, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল দুনিয়ার মোহ।

গল্পে আনিস ও অনামিকার দুটি ভিন্ন জগতের সংঘাত এবং সম্পর্কের বিকাশই মূল আকর্ষণ হয়ে উঠবে।

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। আর আমার অভিনয়ের অনেকগুলো লেয়ার আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, দর্শক আমাকে অনেকভাবেই দেখেছেন, আবারও একটু ভিন্নভাবে দেখবেন।’

জানা গেছে, এই ওয়েব ফিল্মটি খুব শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%