০২:০৫ পি.এম
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এটি ১২৮ বার বারের মতো তদন্ত সংস্থার জন্য প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হলো।
আজ, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন সময় নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া করা বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
হাইকোর্ট ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে তদন্তে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
এদিকে, তদন্ত শেষ করে সংশ্লিষ্ট ছয় মাসের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি উল্লেখ করে নয় মাস সময়ের আবেদন জানিয়েছে।
শুনানি শেষে ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের পরবর্তী দিন নির্ধারণ করেন। এর পর উচ্চ আদালতের সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সটিও প্রতিবেদন দাখিল করতে পারেনি।
পরে ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন