ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মানিকগঞ্জে ডাকাতির চেষ্টা, গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি মামুন


মানিকগঞ্জে ডাকাতির চেষ্টা, গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি মামুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলি এলাকায় হায়দার আলীর বাড়িতে গভীর রাতে ঘরে প্রবেশের চেষ্টা করার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে মামুন (৫৫) নামের একজন ব্যক্তি আটক হন।

স্থানীয়দের গণধোলাইয়ের পর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে পুলিশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশের দাবি, এটি ডাকাতির ঘটনা নয়, বরং চুরির ঘটনা।

বাড়ির মালিক হায়দার আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল তাঁর বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করেন, যার ফলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় দুই-তিন শতাধিক মানুষ তাদের ধাওয়া করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর

ধাওয়ার এক পর্যায়ে মামুন আত্মরক্ষার জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পুকুর থেকে উঠে আসার পর স্থানীয়রা তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত মামুনকে উদ্ধার করে। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামুনের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার গোলচন্দ্রপুর গ্রামে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) জুলহাস খান পাঠান জানান, চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ডাকাতির কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক মামুন ডাকাত দলের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে সাদিয়া আক্তার মীমের অনশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোর মশাল জ্বালিয়ে শিক্ষার উন্নয়নে নতুন দায়িত্ব সততার সাথে পালন করতে চাই ইফতেখার মাহমুদ জিপসন

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


আলোর মশাল জ্বালিয়ে শিক্ষার উন্নয়নে নতুন দায়িত্ব সততার সাথে পালন করতে চাই ইফতেখার মাহমুদ জিপসন

চট্টগ্রাম -(১) মিরসরাই আসনের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সাংসদ জনাব নুরুল আমিন এর দেখানো পথ অনুসরণ করে এলাকার মানুষের কল্যাণ ও শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই।আমাকে মিরসরাই উপজেলার ২নং হিংঙ্গুলী ইউনিয়নের ঐতিহ্যবাহী গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় নেতা জনাব দিদারুল আলম মিয়াজি 'র প্রতি।

আমার গর্ভধারিনী মাকে আমার এই অর্জনটুকু উৎসর্গ করলাম।
চরম দু:সময়ে আমার পাশে থাকা আমার একমাত্র ছোট ভাই জিবন ও আমার স্ত্রীকে স্বরণ করছি এই আনন্দের মুহুর্তে।

বীর মুক্তিযোদ্ধা,ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিসি,বিশিষ্ট সমাজসেবক মরহুম সামছুল হুদা আমার বাবা।বাবার মতো আমি ও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

আমার বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর কাছ থেকেই মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের জন্য কিছু করার শিক্ষা পেয়েছি।গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্বও।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের মেধা ও মনন বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দেওয়া হবে।এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।

মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় সকল কে সাথে নিয়ে গনকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক পরিবেশ আরও উন্নত করব ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ এম


পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’: সেরা প্রতিবেদকদের স্বীকৃতি

পাঠকের কাছে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র বিভিন্ন বিভাগে সেরা প্রতিবেদকদের নির্বাচন করা হয়েছে। রিপোর্টিং, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, লাইভ ও মাল্টিমিডিয়া কনটেন্টসহ দুই মাসের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করেই এই স্বীকৃতি দেওয়া হয়।
সর্বাধিক লিড নিউজ ও ফিচার প্রদান করে সেরা হয়েছেন আল আমীন। সর্বাধিক সংখ্যক নিউজ প্রদান করে সেরা হয়েছেন খাইরুল ইসলাম হৃদয়। নিয়মিত ও তাৎক্ষণিক লাইভ রিপোর্টিংয়ে সেরা হয়েছেন রাসেল সরকার। মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে সেরা হয়েছেন মোহাম্মদ ছিবগাতুল্লাহ। তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনে সেরা হয়েছেন মোরসালিন রহমান। এ ছাড়া ফটোকার্ড ও অনলাইন রিপোর্টিংয়ে সেরা হয়েছেন সিজান খান।
এ বিষয়ে সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “আমাদের প্রতিটি সংবাদকর্মীর নিষ্ঠা ও শ্রমের মধ্য দিয়েই ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ আজ পাঠকের আস্থা অর্জন করেছে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ফলোয়ার সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে এবং ভিউ হয়েছে প্রায় ৫ কোটি, যা প্রমাণ করে মুন্সিগঞ্জের মানুষ আমাদের সংবাদের ওপর কতটা আস্থা রাখেন। এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমরা মুন্সিগঞ্জের মানুষের কথা সাহসের সঙ্গে তুলে ধরে যাব।”
সংবাদকর্মীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ প্রদানের অংশ হিসেবে প্রতি দুই মাস পরপর এই স্বীকৃতি দিয়ে আসছে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ কর্তৃপক্ষ। নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদের প্রত্যাশা, এই সাফল্য ভবিষ্যতে আরও দায়িত্বশীল, সাহসী, বস্তুনিষ্ঠ ও পাঠকনির্ভর সাংবাদিকতায় সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি এর বীর রাজনৈতিক ও সাধারণ অংশগ্রহণকারীদের (জুলাই যোদ্ধা) জন্য সুনির্দিষ্ট তফসিলে আইনি ও সাংবিধানিক সুরক্ষা বা দায়মুক্তি দিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। কমিটির পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে এই নতুন সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে যেভাবে সব রাজনৈতিক দল নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই এটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে, আগামীতে সংবিধানে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রতিষ্ঠা এবং সাংবিধানিক সংশোধনীতে জনগণের সিদ্ধান্ত নিশ্চিত করতে গণভোটের বিধান পূর্ণাঙ্গভাবে পুনর্বহাল করা হবে।

তিনি জানান, আজকের ষষ্ঠ বৈঠকে মোট ৬৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সময়ের সীমাবদ্ধতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তালিকা থেকে (জুলাই যোদ্ধাদের) প্রতিনিধি হিসেবে শহীদদের মা-বাবা, ভাই এবং আহতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয়গুলো সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। অনেকে এটি প্রস্তাবনায় যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন। এর জবাবে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে যেসব রাজনৈতিক দল ও শক্তি একমত হয়েছে, সেভাবেই সংবিধানে তা ধারণ করা হবে। তাদের সমস্ত প্রস্তাব লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, ইতঃপূর্বে অধ্যাদেশ জারির মাধ্যমে যে আইন করা হয়েছিল তা বহাল রয়েছে। তবে বিচারিক বাধ্যবাধকতা ও আইনি জটিলতা এড়াতে তফসিলে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। এ ছাড়া, গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের গতি দ্রুত করার বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন। সরকার ও আদালত বিচার কার্যক্রমে স্বাধীন হলেও তদন্ত, প্রসিকিউশন এবং চার্জ গঠনের মতো বিচারসহায়ক কাজগুলো যেন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সরকার সম্পূর্ণ আন্তরিক বলে আস্বস্ত করা হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির অধীনে অন্যান্য আদালতে চলমান মামলাগুলো নিবিড় তদারকির মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দীর্ঘ ছয়-সাত মাসের আলোচনার ভিত্তিতে একটি জাতীয় ঘোষণাপত্র প্রণীত হয়েছিল, যাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত পোষণ করে। সংবিধানের তফসিলে এটিকে এমনভাবে ধারণ করা হবে যাতে এটি আইনি রূপ পায় এবং জুলাই যোদ্ধারা সাংবিধানিক দায়মুক্তি ও নিরাপত্তা পান।

বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান ও মন্তব্যের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জাতীয় সনদে যেভাবে স্বাক্ষর করেছে, সরকার ঠিক সেই অনুযায়ী কাজ করছে। নোট অব ডিসেন্ট ছাড়া সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই, কারণ ঐক্যমত্য সেভাবেই হয়েছিল। জাতীয় স্বার্থে এবং নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি সর্বজনগ্রাহ্য বিল সংসদে জমা দেওয়া হবে।

সংবিধানে গণভোট ফিরিয়ে আনার প্রক্রিয়া ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে যে গণভোটের কথা বলা হয়েছিল তা ছিল আইনি গণভোট। কিন্তু সামনে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলো পুরোপুরি সাংবিধানিক বাধ্যতামূলক গণভোট। সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮-এ উল্লিখিত মূলনীতি, অনুচ্ছেদ ৪৮, ৫৬ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে মৌলিক পরিবর্তন আনতে হলে সংশোধনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই জনগণের রায়ের জন্য গণভোটের আয়োজন করতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান তুলে দেওয়াকে হাইকোর্ট ইতোমধ্যে অসাংবিধানিক ঘোষণা করেছেন। আইনের ‘ডকট্রিন অব ইক্লিপস’ বা গ্রহণ তত্ত্বের আলোকেও ওই বাতিলের সিদ্ধান্ত দূর হয়ে আগের আইনি অবস্থা বহাল হয়েছে। সংসদে এটি পুরোপুরি প্রতিস্থাপিত হলে গণভোটের বিষয়টি আর কোনো প্রশ্নের মুখে থাকবে না।

তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, ১৯৯৬ বা ২০০৬ সালের আগের অনুকরণে হুবহু কিছু করা হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন এই সরকার গঠিত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বর্তমানে সমাজের সব স্তরের মানুষ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের মতামত গ্রহণ করছে। অতীতে বিতর্কিত হওয়ায় রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব অর্পণের শেষ অপশনটি বাদ দেওয়ার পক্ষে সরকারের অবস্থান রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরে কেউ রাজপথে লংমার্চ বা কর্মসূচি পালন করলে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে গণ্য হবে, তবে চূড়ান্ত সাংবিধানিক সিদ্ধান্ত সংসদের আলোচনার মধ্য দিয়েই নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, পিস্তল ও ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার, পিস্তল ও ইয়াবা উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় পিস্তল-ইয়াবা সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুরি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%