প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত জুলাই মাসে ২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ৮০ টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এটি প্রকৃত মালিকদের নিকট আজ ১৬/০৮/২৬, সকালে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ উপলক্ষে আজ সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অর্ধশত মহিলা, পুরুষ, বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ৮০ টি মোবাইল ফোন যাচাই করে তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেন। অনুষ্ঠানে হারানো মোবাইলের মালিকদের মধ্যে অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপারসহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিশেষে পুলিশ সুপার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলগুলোকে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পেরে জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তাদের তৎপরতা আরো বৃদ্ধি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন