ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’ প্রদান


রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’ প্রদান

বান্দরবান, ৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সেনাবাহিনী জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে।

‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে একটি চাঁদের গাড়ি (জিপ) স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসাসেবা সহজ করার উদ্দেশ্যে সেনাবাহিনীর রুমা জোনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)।

মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, বাসাত্লং পাড়া ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের জনপদের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি পথে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণ এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে যানবাহনের অভাব ছিল একটি বড় প্রতিবন্ধকতা।

আরও পড়ুন: নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।

বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সেলিনা হোসেন বাবলী, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীন, ইসলামী আন্দোলনে উপজেলা (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদ।

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ আয়োজনের মাধ্যমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাসানের ফাইফার, গড়লেন নতুন কীর্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


সিলেটে হাসানের ফাইফার, গড়লেন নতুন কীর্তি

সিলেট টেস্টে নিজের বলের সামর্থ্য প্রদর্শন করলেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন কীর্তি স্থাপন করেছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট লাভ করলেন ডানহাতি এই পেসার।

দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। একের পর এক ফিরিয়েছেন আমির জাঙ্গু, রোস্টন চেজ, জশুয়া বিশপ এবং জাস্টিন গ্রিভসকে। এর মধ্যে জাঙ্গু ও গ্রিভসকে বোল্ড করে আউট করেন তিনি। গ্রিভসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান।

১৯ টেস্টের ক্যারিয়ারে এটি তার পঞ্চম ফাইফার। এর আগে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

এই কীর্তির মাধ্যমে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ফাইফারের মালিক এখন হাসান। তিনি চারবার পাঁচ উইকেট নেয়া শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে অবৈধ সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


রংপুরে অবৈধ সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত করা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার কারণে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কনক কুমার দত্ত (৫৭)। তিনি কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের পুত্র।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কনক কুমার দত্তের হেফাজত থেকে মোট ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এর মধ্যে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া এবং ১২ বস্তা মরক্কোর সার রয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ২৮ হাজার টাকা।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুতের দায়ে কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধার হওয়া সারগুলো সরকারি গুদামে জমা দেয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তা ও তারাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেছেন, ‘কৃষকদের সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্থ ও সুশৃঙ্খল মানুষ গড়তে স্কাউটের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সুস্থ ও সুশৃঙ্খল মানুষ গড়তে স্কাউটের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেছেন জীবনকে সঠিকভাবে পরিচালনা ও শৃঙ্খলার মধ্যে গড়ে তোলার ক্ষেত্রে। তিনি উল্লেখ করেন, "নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের সুস্থ-সবল ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে স্কাউটের কোনো বিকল্প নেই।"

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘জীবনকে যদি আমরা সঠিকভাবে ও শৃঙ্খলার মধ্যে গড়ে তুলতে চাই, তবে স্কাউটিং অত্যন্ত জরুরি। একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো শৃঙ্খলা ও দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব আব্দুল আউয়াল রাষ্ট্রপতির পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেন, দিনাজপুর অঞ্চলের আট জেলার কাব স্কাউট শিশুরা শিক্ষামূলক ও রোমাঞ্চকর কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। তিনি আরও বলেন, এই শিক্ষা ও অভিজ্ঞতা শিশুদের দেশপ্রেমিক, মানবিক ও উন্নত চরিত্রের নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কাব ক্যাম্পুরিতে রংপুর বিভাগের আটটি জেলার ১৩০টি ইউনিট অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানসহ আট জেলার জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কাউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%