০৪:২৩ এম
ফুটবল বিশ্বকে চমকে দিয়ে শক্তিশালী স্পেনের মতো দলের বিরুদ্ধে ড্র করে কেপ ভার্ডে আলোচনায় এসেছে। তবে ম্যাচের বাইরেও বাংলাদেশের একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ সংযোগ উঠে এসেছে। সেটি হচ্ছে, বাংলাদেশের তৈরি জার্সি।
সোমবার (১৫ জুন) ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কেপ ভার্ডে চমক দেখিয়েছে। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রতে আটকে দিয়ে ইতিহাসের অন্যতম স্মরণীয় ফল তুলে নিয়েছে এই আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি।
জানা গেছে, কেপ ভার্ডের জাতীয় দলের জার্সির জন্য ব্যবহৃত কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরियাভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। সেই জার্সি উৎপাদনের কাজটি হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টস ব্র্যান্ড কাপেলি স্পোর্ট–এর কারখানায়।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
বিশ্বকাপের মতো বড় মঞ্চে যখন ইউরোপ ও আফ্রিকার দলগুলো মাঠে লড়াই করছে, তখন তাদের পোশাক তৈরির পেছনে বাংলাদেশ যুক্ত হচ্ছে। টেক্সটাইল ও স্পোর্টসওয়্যার উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা আবারও আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে এই ঘটনা।
ফুটবলের আলোচনায় সাধারণত স্কোরলাইন, গোলদাতা বা ট্যাকটিক্সের বিষয়গুলো সামনে এসে থাকে। কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে প্রাপ্তির গল্পটি আলাদা করে জায়গা করে নিয়েছে, যা বাংলাদেশের শিল্প এবং উৎপাদন দক্ষতার একটি দৃষ্টান্ত তুলে ধরছে, যা নীরব হলেও বৈশ্বিক ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন