ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে নতুন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে। তিনি রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোরের বিডি হল মিলনায়তনে আয়োজিত ‘গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার মেনে নেয়ার সুযোগ রয়েছে। অন্যথায়, জনগণের ৭০ শতাংশ ভোটকে শক্তিতে রূপান্তর করে গণভোটের রায় কার্যকর করা হবে।

আরও পড়ুন: ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ: ‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’

মিয়া গোলাম পরওয়ার বর্তমান শাসনব্যবস্থা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘সর্বত্র দলীয়করণ ও দুর্নীতি এখনো বিদ্যমান। গত পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোর কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় প্রভাব বজায় রাখা হয়েছে। কেবল নাম পাল্টালেও রাজনৈতিক চরিত্র একই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পথ থেকে সরে এসে একটি বৈষম্যহীন ও দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে ১১ দলীয় জোটের পরবর্তী আন্দোলন ও গণমিছিলসহ ঘোষিত কর্মসূচিগুলোতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।’

সভাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এছাড়া আলোচনা সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং জেলা এবি পার্টির সভাপতি ইয়ামিনুর রহমান বক্তব্য রাখেন।

আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৩ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ এম


আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীরা ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’। তিনি জানান, তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, কী কারণে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতিসহ বিভিন্ন মানবিক ভুলই আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

এর আগে, গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। আর ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে একটি বাস উলটে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় স্কুলছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ এম


কুয়াকাটায় স্কুলছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে বিদ্যালয়ের অফিস সহকারী জলিলুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের সময় ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই জরুরি পদক্ষেপ হিসেবে অভিযুক্ত অফিস সহকারী জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান বিদ্যালয়ে চাকুরির পাশাপাশি ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ইংরেজিতে প্রাইভেট পড়াতেন। অভিযোগ উঠেছে, পড়াশোনার সুযোগ নিয়ে তিনি ওই ছাত্রীর সরলতার সুযোগ নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইতিপূর্বেও ওই অফিস সহকারীর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলাভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগেই বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছিল।"

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির বিরল ‘ইয়েলোফিন টুনা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ এম


কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির বিরল ‘ইয়েলোফিন টুনা’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা, যা স্থানীয়ভাবে হলুদ পাখনা টুনা মাছ নামে পরিচিত। এর ওজন প্রায় ২৯ কেজি, এবং এই মাছটির দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৪৬০ টাকা।

শুক্রবার (৩১ জুলাই) সকালে আলিপুর মৎস্য বন্দরের মেসার্স মনি ফিস আড়তে ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের এই মাছটি আনা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে এটি কিনে নেন।

জানা গেছে, গত পরশু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি সজীব ট্রলারের জেলে জীবন মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে, মাছটি বিক্রির উদ্দেশ্যে আলিপুর মৎস্য বন্দরে আনা হয়। এ অঞ্চলে এ প্রজাতির মাছ সচরাচর ধরা না পড়ায় মাছটি দেখতে আড়তে দুর্দান্ত মানুষের ভিড় জমে যায়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মাছটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের মাছ আমরা খুব একটা দেখি না। এর আকার, রঙ ও গঠন দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। তাই কৌতূহলবশত মাছটি দেখতে এসেছি।’

ট্রলারের মাঝি জীবন বলেন, ‘জাল তোলার সময় বড় মাছটি দেখে প্রথমে আমরা অবাক হয়ে যাই। পরে বুঝতে পারি এটি সাধারণ মাছ নয়। এরকম মাছ খুব কমই ধরা পড়ে। মাছটি পেয়ে আমরা খুবই খুশি।’

মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মন্তব্য করেন, ‘ইয়েলোফিন টুনা আন্তর্জাতিক বাজারে বেশ চাহিদাসম্পন্ন মাছ। এটি ভালো মানের হওয়ায় আমরা ন্যায্য দামে এটি কিনেছি। এক্ষেত্রে, ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হবে।’

বিশেষজ্ঞদের তথ্যমতে, ইয়েলোফিন টুনার বৈজ্ঞানিক নাম থান্নাস অ্যালবাকারিস। এর পিঠের ও পেটের দিকের দীর্ঘ পাখনা এবং লেজের কাছের ছোট ছোট ফিনলেট উজ্জ্বল হলুদ রঙের হওয়ায় সহজেই এই মাছটি শনাক্ত করা যায়। টর্পেডোর মতো মসৃণ এবং শক্তিশালী দেহগঠন এই মাছকে দীর্ঘ দূরত্বে দ্রুতগতিতে সাঁতার কাটতে সহায়তা করে।

ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘ইয়েলোফিন টুনা একটি বৃহৎ আকারের, উচ্চমাত্রায় পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। এর বিস্তৃত বিচরণ বিশ্বের উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রে রয়েছে। বাংলাদেশে, সে প্রধানত বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে, বিশেষ করে দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এবং সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছ পাওয়া যায়। বিশ্ববাজারে এই মাছের ব্যাপক চাহিদা ও উচ্চ অর্থনৈতিক মূল্য রয়েছে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘গভীর সমুদ্রে এ ধরনের মাছ পাওয়া অস্বাভাবিক নয়, তবে উপকূলে খুব বেশি দেখা যায় না। জেলেদের জালে এ ধরনের মূল্যবান সামুদ্রিক মাছ ধরা পড়া ইতিবাচক বিষয়। তবে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করা জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ এম


গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

গাজায় ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত শান্তিচুক্তির খসড়াকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস স্বাগত জানিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে কালাস বলেছেন, এই চুক্তি সফলভাবে বাস্তবায়িত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের এর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শন করা প্রয়োজন।

তিনি বলেন, ‘হামাস চুক্তি মেনে চলছে কি না, তা যাচাই করা একটি বড় চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করার বিষয়টিও চূড়ান্তভাবে করতে হবে।’

কালাসের মতে, প্রস্তাবিত শান্তিচুক্তি বাস্তবায়িত করতে উভয় পক্ষের আন্তরিক সহযোগিতা এবং চুক্তির শর্তগুলো মেনে চলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%