০৮:৫৪ পি.এম
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার বিকেলে ঢাকা শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) রক্তদাতা সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানকে স্বীকৃতি এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন থ্যালাসেমিয়া সমিতির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, 'আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।'
রক্তদাতাদের অবদানের কথা তিনি তুলে ধরেন, উল্লেখ করে বলেন যে একজন ইয়াং ছেলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য ৪১ বার রক্ত দিয়েছে এবং অন্য এক ব্যক্তি ৩৮ বার রক্ত দিয়েছে। বারবার রক্ত দিয়ে রোগীদের জীবন বাঁচানো মহান উদ্যোগ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী স্বাস্থ্য ভাবনার স্মৃতিচারণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান যখন গ্রাম-গঞ্জে, সারাদেশে ছুটে যেতেন, তিনি সঙ্গে ডাক্তার নিয়ে যেতেন। সেইসঙ্গে তিনি খাদ্যাভ্যাস পরিবর্তনের কথাও বলতেন, যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে এবং সুস্থ জাতি গঠন করা যায়।
রোগ প্রতিরোধে অগ্রাধিকারের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম-গঞ্জে ক্যানসার, কিডনি এবং লিভার ক্যানসারসহ মারাত্মক রোগ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর বেশি জোর দিচ্ছেন। কারণ প্রথাগত চিকিৎসার তুলনায় রোগ প্রতিরোধ করাই উত্তম।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
অতিথিদের সমন্বয়ে অনুষ্ঠানে রক্তদাতা ব্যক্তি ও রক্তদান কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন