প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার বাসিন্দা কবির মাতুব্বরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে আশিক খানের লাশ উদ্ধারের উদঘাটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কবির মাতুব্বর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঘটকচর দত্তেরহাট এলাকার লাল মিয়া মুন্সির বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির মাতুব্বর বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে এবং তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আশিক খানের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কান্দি ঘটকচর এলাকার একটি ডোবা থেকে নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে কবির মাতুব্বর ছাড়াও সিরাজ মাতুব্বর, মুলাই ফরাজী, জয়নাল মাতুব্বর, নুর হোসেন মাতুব্বর, মিনজাল মাতুব্বর, সরোয়ার মাতুব্বর, রাসেল ফরাজী, আরিফ মাতুব্বর, কালু ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন