ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপি নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল। আলহাজ আবুল কালামের সভাপতিত্বে মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং মোলামগারী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন। এতে আরও বক্তব্য প্রদান করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মো. ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদুল বারী দুলাল জানান, রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বক্তাদের মধ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে গেল ট্রেনের দরজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে গেল ট্রেনের দরজা

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের রেললাইন সংলগ্ন স্থানে পার্কিং করা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই যাত্রী, যাদের মধ্যে একটি শিশু রয়েছে, আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ট্রেনটির অন্তত ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার পৌর সদরের থানার নতুন কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক এ সম্পর্কে বলেন, "ঘর্ষণের কারণে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও জানান, "এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজা এখন হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন সংলগ্ন পার্কিং করা টেম্পোটির সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে টেম্পোটির একটি অংশ কেটে যায়। একই সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। পরবর্তী সময়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। গত দুই দিন ধরে একই স্থানে অবৈধভাবে পার্ক করা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় বিগত সময়ের মতোই দুমড়ে মুচড়ে যায়। বারবার দুর্ঘটনা ঘটলেও রেললাইন ঘেঁষে যানবাহন পার্কিং বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলা একাডেমিতে আইনবিদ গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্থপতি রফিক আজম ‘প্রত্যাবর্তন : স্থাপত্যে প্রকৃতি ও ভাব দর্শনের সংমিশ্রণ’ শীর্ষক বক্তৃতা করেন।

বরাবরের মতো বাংলা একাডেমির ফেলো ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, গাজী শামছুর রহমান ছিলেন প্রথিতযশা আইনবিদ ও বাংলা একাডেমির এককালীন সভাপতি। মানব মঙ্গলের জন্যই আইনকানুন - এই মৌলিক বোধটি তিনি যে চিন্তা ও সক্রিয়তায় সবসময় তুলে ধরেছেন, তা আজকের স্মারক বক্তৃতার বিষয়েও প্রযোজ্য। স্থাপত্যকলায় মানবিক প্রকৃতিলগ্ন অঙ্গীকারের বিষয়টিকে বেছে নেয়া হয়েছে, যা এই পৃথিবীকে আরো বাসযোগ্য করে তুলতে সহায়ক হতে পারে।

স্থপতি রফিক আজম তার বক্তব্যে বলেন, প্রত্যাবর্তন মানে অতীতে ফিরে গিয়ে বসবাস করা নয়, বরং অতীতের কোনো স্থাপত্যের অবিকল অনুকরণও নয়। সোমপুর মহাবিহারের ইটের নকশা বা বাংলার কুটিরের চালার হুবহু নকল করলেই বাংলার সমকালীন স্থাপত্য তৈরী হবে না। প্রত্যাবর্তন হলো আমাদের হারিয়ে যাওয়া প্রশ্নগুলোর কাছে ফিরে যাওয়া। ওয়ারী-বটেশ্বর, পুণ্ড্রবর্ধন, সোমপুর মহাবিহার বা বিক্রমপুরের অতীশ-স্মৃতিবাহী ঐতিহাসিক ভূদৃশ্যের দিকে তাকানো, তা নিছক প্রত্নতাত্ত্বিক অতীতে ফিরে যাওয়া নয়। বাংলার কুটির, উঠান, পুকুর, ঘাট, বাগান বা চর্যার দেহরূপকের দিকে ফিরে তাকানোও কোনো নস্টালজিয়া নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই ভূখণ্ডের বহু ঐতিহাসিক নির্মাণ ও ভাবচর্চায় প্রকৃতি, জীবন এবং দর্শনের মধ্যে গভীর যোগসূত্র ছিল।

তিনি আরও বলেন, আজকের স্থাপত্যবিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের অর্জনকে সঙ্গে নিয়ে যদি আমরা সেই অন্তর্দৃষ্টির দিকে আবার চোখ ফেরাতে পারি, তবে হয়তো আমাদের স্থাপত্য নতুন অর্থে আধুনিক হতে পারে। কারণ প্রকৃত আধুনিকতা স্মৃতিহীনতা নয়; বরং দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন জ্ঞানে রূপান্তর করার ক্ষমতা। এই প্রত্যাবর্তন কোনো নির্দিষ্ট সময়ে বা হারিয়ে যাওয়া স্থাপত্যরীতিতে ফিরে যাওয়া নয়। এটি হলো মাটির কাছে ফিরে যাওয়া, জলের কাছে ফিরে যাওয়া, আলো ও বাতাসের কাছে ফিরে যাওয়া; স্মৃতির কাছে, মানুষের কাছে এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে যাওয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার

মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলত তারা। এরপর নানা কৌশলে হাতিয়ে নিত ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ। ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনার কারণে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। অনেক ক্ষেত্রেই মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিশ্বাসের ফাঁদে ফেলত। পরে বিভিন্ন কৌশলে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতো। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৩ আগস্ট দিবাগত রাত অর্থাৎ ২৪ আগস্ট ভোর সোয়া ৪টার দিকে লালপুর থানাধীন জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চক্রটির দুই সদস্যকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত যাচাই করে চক্রটির প্রতারণার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ওই পুকুরের ছোট বড় সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।

দুপুর বেলায় ওই চেয়ারম্যানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি মিনি ভ্যানট্রাকে বিপুল পরিমাণ বড় বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা। তারা জানান, মাছগুলো মরে গন্ধ ছড়ানোর ফলে বাজারে কেউ এসব মাছ কিনতে চাচ্ছেন না। খুব কম দামেও ক্রেতা পাওয়া যাচ্ছেনা। ওই পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর, দেশি ফলি প্রভৃতি মাছ মরে ভেঁসে উঠছে। তখনও শ্রমিকরা পুকুরে জাল টেনে মরা মাছগুলো তুলে আনছিলেন।

পুকুরের মালিক সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানালেন, তাদের বেশ কয়েকটি পুকুরে তিনি নিজেই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনা এবং আরো দামি মাছের পোনা ছেড়েছিলেন। এ সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল। ভোর থেকে মাছগুলো মরে ভেঁসে উঠতে থাকে। পুকুরের তলদেশেও অনেক মাছ মরে পড়ে রয়েছে।

তিনি জানান, কেউ গ্যাস বড়ি প্রয়োগ করার ফলেই মাছগুলো মরছে। এতে তার চল্লিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুকুরের মাছ তোলা তদারকি করার জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় কোন অভিযোগ করার সুযোগ পাননি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%