প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে শোক প্রকাশ করেন। ‘মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবি আল মুজাহিদী’ শিরোনামের পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন- বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আরও বলেন, কবি আল মুজাহিদী দীর্ঘ তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।
জামায়াত আমির মন্তব্য করেন, কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।
মরহুমের জন্য তিনি দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করেন। তার সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আল্লাহ তাআলা যেন তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করেন, এবং তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দেন। মহান রব পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন এবং সকলকে উত্তম সবর অবলম্বনের শক্তি দিন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন