০১:৩৪ পি.এম
আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী সোশ্যাল মিডিয়ায় স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে নিয়ে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন।
শনিবার রাতে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি পোস্ট করেন, যেখানে স্বামীকে ‘বন্ধু’ সম্বোধন করে তার প্রশংসা করেছেন।
দীপ্তি উল্লেখ করেন, ‘একজন ভালো মানুষের সান্নিধ্যে থাকা ভীষণ আনন্দের আর গর্বের। মুশতাককে যারা কাছে থেকে দেখেছেন, তারা আর কিছু না হলেও এক বাক্যে স্বীকার করবেন যে, তার মতো ভালো মনের মানুষ পাওয়া কঠিন।’
আরও পড়ুন: মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি
তিনি আরও লেখেন, ‘একাডেমিক উৎকর্ষের সার্টিফিকেটের চেয়ে আমাদের দুজনের কাছেই পৃথিবীতে কল্যাণে পদচিহ্ন রেখে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিনের শ্রম, সাধনা, চিন্তা ও একাগ্রতার ফলাফল মুশতাকের ডিফিল ডিগ্রি অর্জন আমাদের জন্য আনন্দের।’
দীপ্তি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেছেন। গেল জুনে তিনি বিয়ে করেন। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি, তিনি বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন