ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

গাবতলী বাস টার্মিনালের অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক


গাবতলী বাস টার্মিনালের অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

গাবতলী বাস টার্মিনালের অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে বাসের ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আজ সোমবার, গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক এই ঘোষণা দেন।

ডিএনসিসি প্রশাসক এদিন জানান, আইনগতভাবে বাস টার্মিনালে কোনো বাস ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করার নিয়ম নেই। অথচ গাবতলী বাস টার্মিনালে তাই ঘটছে। তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই সময় প্রশাসক উল্লেখ করেন, বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা, যাত্রী ছাউনি ও ছাদ সংস্কারসহ অভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা জানান তিনি। প্রশাসক জানান, গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল। এটি দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করে। গাবতলী বাস টার্মিনালের ভেতরে ও বাইরে এবং যাত্রী ছাউনির বিষয়ে অব্যবস্থাপনা আছে কিনা, তা সরেজমিন তদন্ত করে দেখার উদ্দেশ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

প্রশাসক অভিযোগ করেন, যে এই পুরাতন বাসের টার্মিনালে দীর্ঘ ১৭-১৮ বছর কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মিটিং করা হয়েছে এবং এই বাস টার্মিনালকে পরিবেশবান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা ও বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও পরিবহন ম্যানেজারসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

সংগঠনের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

গঠনতন্ত্র অনুমোদনের পর সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

সভায় ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দেশের আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সম্পৃক্ততায় ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া সংগঠনের সাধারণ সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের আইসিটি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনের সদস্য হওয়ার সুযোগ পাবেন।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। সভা শেষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রেখে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ভোলার মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ভোলার মনপুরা উপজেলায় মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া আয়োজন করা হয়েছে।

কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে গত সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স, উপজেলা যুবদল আহ্বায়ক মো. সামছুদ্দিন আহম্মেদ মোল্লা এবং সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

কলেজের শরীরচর্চা শিক্ষক মো. ছালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার।

অনুষ্ঠানে মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর মোহনপুর থানা এলাকায় র‌্যাব-৫ এর একটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা এবং লক্ষাধিক টাকার জাল নোটসহ নায়েব আলী নামক এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এই অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যাচ্ছিল।

রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজারে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নায়েব আলী রাজশাহীর মোহনপুর থানার হরিদাগাছি এলাকার কেশরহাট বাজারের বাসিন্দা। সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

মেজর আসিফ আল-রাজেক জানান, গ্রেফতার নায়েব আলী নিজ এলাকার পরিচিত মাদক কারবারি। সে দীর্ঘকাল ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মোহনপুর থানার পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁচতে চান ৫ সন্তানের জনক মাওলানা রফিক, সহযোগিতার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বাঁচতে চান ৫ সন্তানের জনক মাওলানা রফিক, সহযোগিতার আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাওলানা মো. রফিকুল ইসলাম (৪৫)। তিনি হঠাৎ করে ব্রেইন টিউমারের মত জটিল রোগে আক্রান্ত হয়েছেন। ব্যাথায় তিনি অস্থির হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রূত অস্ত্রোপচার করতে হবে। এই অস্ত্রোপচারের জন্য ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে তিনি চোখে অন্ধকার দেখছেন। কারণ, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মাওলানা রফিক কিংবা তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই চিকিৎসার অভাবে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে তাকে। মাওলানা রফিক, যে ৫ শিশু সন্তানের জনক, বারবার বাঁচার আকুতি জানাচ্ছেন। চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা চাইছেন। তাঁর এই চাওয়া কী পূরণ হবে? নাকি বিনা চিকিৎসায় নিভে যাবে তাঁর জীবন প্রদীপ? চোখের সামনে দ্রুত এতিম হয়ে যাবে ৫ অবুঝ শিশু! পরিবারের সূত্রে জানা যায়, সরাইল সদরের নিজ সরাইল গ্রামে ২ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই রফিকের। পরিবারের অন্যদের অর্থনৈতিক অবস্থাও তেমন ভাল নয়। তিনি বিকাল বাজার শাহী জামে মসজিদের (হাটখোলা) মোয়াজ্জ্বিনের পদে গত ১৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। ইমামের অনুপস্থিতিতে ইমামতিও করছেন। এখানকার সামান্য সম্মানিতেই কোনরকমে চলতো রফিকের ৭ সদস্যের পরিবার। এই আয়-ই ছিল রফিকের বেঁচে থাকার ভরসা। রফিকের ৩টি মেয়ে ও ২টি ছেলে আছে, এর মধ্যে সবার বড় ছেলের বয়স মাত্র ১৩ বছর। গত ১০-১৫ দিন আগে হঠাৎ রফিক মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এবং পরে ঢাকায় চিকিৎসা নিতে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানালেন, রফিকের ব্রেইনে টিউমার হয়েছে এবং তার অবস্থাও খুব একটা ভাল নয়। দ্রূত অপারেশন করা জরুরি। এতে প্রায় ৫-৭ লাখ টাকার প্রয়োজন। রফিক ও তার পরিবারের জন্য এই খবর ছিল আকাশ ভেঙ্গে মাথায় পড়ার মত। কারণ, পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। হাসপাতালে স্বামীর জটিল রোগ নিয়ে চিন্তিত রফিকের স্ত্রী এখন দিশেহারা। রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন রফিক, আবার বাঁচার স্বপ্নও দেখছেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, অর্থাভাবে বিনাআ চিকিৎসায় মারা যাব ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি বাঁচতে চাই। জীবন বাঁচাতে এই সমাজ ও দেশের বিত্তবানদের সহায়তা চাই। দয়া করে আপনারা সকলে মিলে আমার শিশু সন্তানদের জন্য চিকিৎসায় সহায়তা করুন। আপনাদের সহায়তায় আল্লাহ পাক আমার জীবনটা ফিরিয়ে দিতে পারেন। যেন আমার স্ত্রী, সন্তান ও স্বজনদের মুখে হাসি ফুটতে পারে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন বলেন, আমরা আমাদের সাধ্যমত সহায়তার চেষ্টা করছি। চোখের সামনে বিনা চিকিৎসায় মাওলানা রফিককে হারাতে চাই না। চিকিৎসাটি খুবই ব্যয়বহুল। আমি দেশের সকল বিত্তবানদের অনুরোধ করছি আসুন একটি জীবন বাঁচাতে সকলে তাঁর পাশে দাঁড়ায়। যদি রফিক সুস্থ্য হয়ে ওঠেন তবে তাঁর পরিবারটি আবার বাঁচবে। (মো, রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪২০১০০০০৯৬৩০, সোনালী ব্যাংক, সরাইল শাখা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া)। প্রয়োজনে যোগাযোগ-০১৭২১-৪৮৭৮২৮/ ০১৭৯৮-০৯১১৭৩।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%