প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের পরিচিত এবং প্রিয় চিত্রা হরিণ ‘বিজলী’ শিয়ালের আক্রমণে মারা গেছে। প্রায় এক দশক ধরে নিঝুম দ্বীপের মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠা এই হরিণটির মৃত্যুতে দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও বর্ণ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে অসুস্থ অবস্থায় বিজলীকে বর্ণ থেকে নিঝুম দ্বীপের নামার বাজারে আনা হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে দুধ খাইয়ে যত্ন করে বড় করে তোলেন। মানুষের সান্নিধ্য ও আদরে অভ্যস্ত হয়ে যাওয়ায় বিজলী আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। সে নামার বাজার বর্ণ বিভাগের ডাকবাংলো ও আশপাশ এলাকায় বিচরণ করত।
দেশি-বিদেশি পর্যটকদের কাছেও বিজলী ছিল একটি পরিচিত এবং প্রিয় মুখ; দর্শনার্থীরা প্রায়ই তাকে কাছে গিয়ে খাবার দিতেন। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী জানান, নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয় এবং পরবর্তীতে ২৪ নভেম্বর মঙ্গলবার হরিণটি মারা যায়। ঘটনাটি জানার পর বর্ণ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নামার বাজার এলাকাতেই তাকে মাটিচাপা দেওয়া হয়।
দীর্ঘ সময় মানুষের কাছাকাছি থাকার কারণে বিজলী স্থানীয় বাসিন্দাদের কাছে পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিল। তার আকস্মিক মৃত্যুতে নিঝুম দ্বীপের মানুষ ও নিয়মিত দর্শনার্থীদের মাঝে গভীর শোক ও আবেগের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন