ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে তাফসির মাহফিলে প্রধান আলোচক ড. আজহারী


রাজশাহীতে তাফসির মাহফিলে প্রধান আলোচক ড. আজহারী

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ মাহফিল আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা করছেন, এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। এটি রাজশাহীতে ড. আজহারীর প্রথম তাফসির মাহফিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।

আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।

ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, "মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে।" তিনি উল্লেখ করেন, মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, "মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।"

আরও পড়ুন: একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন

পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নবনির্মিত ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন করা হয়েছে, যা সীমান্তের নিরাপত্তা আরও জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত একটি পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফিতা কেটে নবনির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধনের পর বিওপির নাম ফলক উমোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে কি করছে তার দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার উল্লেখ করেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। নারায়নপুর বিওপি স্থাপন করা হয়েছে শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর বিশ্বাস আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস, যিনি নুরু চেয়ারম্যান নামে পরিচিত, এর পুত্র।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার একটি টিম বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লোকজনের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লোকজনের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজন আজ ১৯ নভেম্বরের তারিখে ২০২৩ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এই তথ্য তাদের পেজে প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে- এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যা বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি আজকের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের।

বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়া একটি ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানোর ঘটনা শনাক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

প্রায় এক দশক পূর্বে মিয়ানমার সামরিক অভিযানের নামে রোহিঙ্গা সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই বিষয়ে একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে।

আইসিজের রায় ঘোষণার পর বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনন্দের জোয়ার বইতে দেখা যায়। বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা একটি ছোট পর্দায় আদালতের রায় দেখছিলেন। আদালত যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার কথা উল্লেখ করে রায় দেয়, তখন সেখানে উপস্থিত পুরুষেরা উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন। অনেকেই আনন্দের সঙ্গে লাফিয়ে ওঠেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%