প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম নিয়োগ পেয়েছেন। এই নতুন নেতৃত্বের ঘোষণা বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার তাদের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলাভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতির দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন। তিনি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন