প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশের পৃথক অভিযানে এই পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার পুলিশ দুইজনকে এবং টঙ্গী পশ্চিম থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন